,

জয়ের ধারা অব্যাহত রেখেছে লিভারপুল

news-image

অনলাইন ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে জয়ের ধারা অব্যাহত রেখেছে লিভারপুল। এবার আতালান্তার মাঠ থেকে বিশাল এক জয় নিয়ে ফিরেছে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন দল।

প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার রাতে ‘ডি’ গ্রুপের একপেশে ম্যাচটিতে ৫-০ গোলের জয় পায় লিভারপুল। হ্যাটট্রিক করেন পর্তুগিজ উইঙ্গার দিয়েগো জোতা। একটি করে গোল করেন মোহামেদ সালাহ ও সাদিও মানে।

গ্রুপে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে সবকটিতেই জয় পেয়েছে লিভারপুল। নয় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ক্লাবটি।

প্রথমার্ধে জোতার দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লিভারপুল। বিরতির পর আক্রমণের মাত্রা আরও বাড়ায় অতিথিরা।

দ্বিতীয়ার্ধের খেলার শুরুর নয় মিনিটের মধ্যে আরও তিন গোল পায় লিভারপুল। ৪৭তম মিনিটে গোল করেন মোহামেদ সালাহ। দুই মিনিটের মধ্যে মিসরীয় এই ফরোয়ার্ডের পাসে গোল করেন মানে।

৫৪তম মিনিটে স্বাগতিক দলের কফিনে শেষ পেরেক ঠুকে হ্যাটট্রিক পূর্ণ করেন পর্তুগিজ উইঙ্গার জোতা। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির হয়ে এটা তার প্রথম হ্যাটট্রিক।

টানা তিন জয়ের ৯ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে আছে লিভারপুল।

একই দিন ‘বি’ গ্রুপে ইন্টার মিলানকে ২-১ গোলে হারিয়ে চলতি চ্যাম্পিয়নস লিগে জয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। আগের দুই ম্যাচে শাখতার দোনেৎস্কের কাছে হারে তারা, ড্র করে বরুসিয়া মনশেনগ্লাডবাখের সঙ্গে।

গ্রুপ পর্বে জয়ের ধারা অব্যাহত রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। মঙ্গলবার রাতে সালসবুর্গকে ৬-২ গোলে হারিয়েছে তারা।

এর আগে আতলেতিকো মাদ্রিদকে ৪-০ গোলে ও লকোমতিভ মস্কোকে ২-১ ব্যবধানে হারিয়েছিল দলটি। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে আছে বায়ার্ন।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম