,

বিদ্যুৎ মন্ত্রণালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী, চলছে ধোয়া-মোছা

downloadডেস্ক রির্পোট : প্রধানমন্ত্রী আসছেন তাই বাড়ানো হয়েছে সচিবালয়ের ৬ নম্বর ভবনের নিরাপত্তা। বৃহস্পতিবার ৬ নম্বর ভবনের দ্বিতীয় তলায় বিদ্যুৎ মন্ত্রণালয়ে সভা করবেন প্রধানমন্ত্রী। তাই এখানে বিশেষ পাহারা বসানো হয়েছে দু’দিন আগে থেকেই। এছাড়া চলছে ধোয়া-মোছার কাজ। 

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল থেকে ৫ জন বাড়তি পুলিশ টহল দিচ্ছে দ্বিতীয় তলায়। এছাড়া কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে আগতদের চলাফেরা। 

বর্তমান সরকারের মেয়াদে বৃহস্পতিবার (৯ এপ্রিল) দ্বিতীয় দফায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে আসছেন প্রধানমন্ত্রী। এর আগে এসেছিলেন ২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি।

যদিও আগের ১৩ দফার অনেক নির্দেশনাই এখনও অবাস্তবায়িত রয়েছে আমলাতান্ত্রিক জটিলতায়। তবে এতদিন যারা নানান যুক্তি দিয়ে ফাইল আটকে রেখেছিলেন তারা পড়েছেন আতঙ্কে। কারণ প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ে আসার আগেই, আগের দফার নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানতে চেয়েছেন। 

বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা বাংলানিউজকে ‍জানিয়েছেন, আগের সফরের পর প্রধানমন্ত্রীর সম্পর্কে ধারণাই পাল্টে গেছে অনেকের। কারণ তারা মনে করতেন প্রধানমন্ত্রী হয়তো জানেন ভাসা ভাসা। কিন্তু প্রত্যেকটি ইস্যুতে আলোচনায় অংশ নিয়ে বিশেষজ্ঞের মতো মতামত দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বাংলানিউজকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী বিদ্যুৎ বিভাগের সব কার্যক্রম কঠোরভাবে মনিটরিং করেন। তার সফরে মন্ত্রণালয়ে গতিবৃদ্ধির পাশাপাশি কাজের জবাবদিহিতা বাড়বে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ