,

ভালোবাসার তিন গল্প, তিন নাটক

52f9103893897-Untitled-7ভালোবাসার পথে আসে শত বাধা, কখনো দূর দিগন্তের মতো সীমাহীন অনিশ্চয়তা, কখনো এক আকাশ দূরত্ব, কখনো অপেক্ষার তীব্র কষ্টের প্রহর। দূরত্ব, অপেক্ষা আর অনিশ্চয়তার শত বাধা পেরিয়ে তৈরি হয়েছে কাছে আসার কিছু গল্প। গল্পগুলো অনুপ্রাণিত করে আত্মবিশ্বাসী হতে, উৎসাহ দেয় এগিয়ে যেতে। ‘ক্লোজআপ—কাছে আসার গল্প ২’ প্রতিযোগিতা থেকে পাওয়া এমনই তিনটি সেরা গল্প নিয়ে তৈরি হলো তিনটি নাটক—কথাবন্ধু মিথিলা, অতপর… আর হোয়াই সো সিরিয়াস?। প্রথমটি লিখেছেন সাখাওয়াত হোসেন, দ্বিতীয়টি আনিসুল হক (সাগর) এবং তৃতীয়টি খন্দকার নওশাদুর রহমান। নাটকগুলো পরিচালনা করেছেন যথাক্রমে মাসুদ হাসান উজ্জ্বল, সাফায়েত মনসুর ও আশফাক নিপুণ।

নাটকগুলোর নির্মাতা প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ। এই প্রতিষ্ঠানের মিডিয়া ও ইভেন্ট ব্যবস্থাপক তানভীর ফারুক জানান, ১৪ হোয়াই সো সিরিয়াস? নাটকে আবির ও এলিটাহোয়াই সো সিরিয়াস? নাটকে আবির ও এলিটাফেব্রুয়ারি ভালোবাসা দিবসে রাত পৌনে নয়টায় নাটকগুলো বাংলাভিশনে প্রচারিত হবে।

মাসুদ হাসান বলেন, ‘আমি অন্যের লেখা গল্প নিয়ে আগে কখনো কাজ করিনি। কথাবন্ধু মিথিলা আমার জন্য নতুন অভিজ্ঞতা। আমি পর্দায় নাটকটিকে খুব সমৃদ্ধ করার চেষ্টা করেছি।’

আশফাক নিপুণ বলেন, ‘আমাদের আশপাশে অনেক কিছুই ঘটে, কিন্তু তার সব কিছুই টিভির পর্দায় তুলে আনা সম্ভব নয়। আমি তেমনি এক চ্যালেঞ্জ নিয়েছি।’

সাফায়েত মনসুর বলেন, ‘পুরোটাই আমার জন্য নতুন অভিজ্ঞতা।’

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর