শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যায়ামে কমে অকালমৃত্যুর ঝুঁকি

61b716435d509e498aa6e18ce9ff39a8-3আন্তর্জাতিক ডেস্ক : জগিং বা দৌড়ানোর মতো পরিশ্রমের ব্যায়াম যাঁরা সংক্ষিপ্ত সময়ের জন্য হলেও নিয়মিত করতে পারেন, তাঁদের অকালমৃত্যুর ঝুঁকি অনেকটাই কমে যায়। অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এ কথা জানিয়েছেন। তাঁরা মধ্যবয়সী দুই লাখের বেশি নারী-পুরুষের ওপর গবেষণা চালিয়ে দেখতে পান, নিয়মিত হালকা ব্যায়ামে অভ্যস্ত লোকজনের তুলনায় সংক্ষিপ্ত অথচ ভারী ব্যায়ামে অভ্যস্ত মানুষদের অকালমৃত্যুর ঝুঁকি ৯ থেকে ১৩ শতাংশ কম। জেএএমএ ইন্টারনাল মেডিসিন সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে উল্লিখিত পরিসংখ্যানের ভিত্তিতে বিজ্ঞানীরা শরীরচর্চার আদর্শ মাত্রা নতুন করে নির্ধারণ করার চিন্তাভাবনা করছেন। ইনডিপেনডেন্ট।