শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাফার করিরের সঙ্গে জুটিবদ্ধ হচ্ছেন ঋষি কৌশিক

news-image

বিনোদন প্রতিবেদক : ঋষি কৌশিক। পশ্চিমবঙ্গের ‌‘ইস্টি কুটুম’ নাটকে বাহার স্বামী বা ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকের দুর্দান্ত অভিনেতা। বাংলাদেশেও তার পরিচিতি অনেক। ওপার বাংলার এই অভিনেতা এবার অভিনয় করলেন সাফা কবিরের বিপরীতে। বাংলাদেশের একটি নাটকে জুটিবদ্ধ হয়েছেন তারা।

নাটকের নাম ‘চিলেকোঠার ভালোবাসা’। এটি রচনা করেছেন আফরিন জামান লীনা। আর রাকেশ বসুর পরিচালনায় নাটকটির কাজ এখন চলছে শ্রীমঙ্গলে।

বাংলাদেশের নাটকে অভিনয় প্রসঙ্গে ঋষি কৌশিক বলেন, ‘অভিনয়ের জন্য প্রথমবার বাংলাদেশে এসেছি। এতে অভিনয় করার বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরেই পরিচালক রাকেশ বসুর সঙ্গে যোগাযোগ করা হয়। এতে আমার চরিত্রটি বেশ সুন্দর। এছাড়া বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যেও আমি মুগ্ধ। আশা করি, নাটকটি সবার পছন্দ হবে।’

সাফা কবির বলেন, ‘গতানুগতিক কোনো গল্প নয়, একেবারেই ভিন্নধর্মী একটি গল্প নিয়ে নাটকটি তৈরি হচ্ছে। এতে আমার চরিত্রটি ক্যান্সার আক্রান্ত এক মেয়ের। তাছাড়া শ্রীমঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে শুটিং হচ্ছে। বেশ ভালো লাগছে।’

নাটকের গল্পে দেখা যাবে, ঋষি ভারতের একটি প্রতিষ্ঠানের স্থপতি। অফিসের প্রয়োজনে বাংলাদেশের শ্রীমঙ্গলে আসেন। কিন্তু হোটেলে না থেকে একটি বাসার চিলেকোঠায় আশ্রয় নেন। সেই বাসাতেই থাকেন সাফা কবির। সেখানেই তাদের দুজনের পরিচয়। একটা সময় তৈরি হয় ভালোবাসার সম্পর্কও। কিন্তু পরিণতিটি সুখকর নয়।

রবি কিরণ প্রোডাকশন হাউস থেকে নির্মিত ‘চিলেকোঠার ভালোবাসা’ শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে বলে জানান এর নির্মাতা রাকেশ বসু।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ