শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রামুতে পাহাড় ধসে নিহত ২

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের রামুতে পাহাড় কাটার সময় মাটি ধসে দু্ইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ২টায় রামুর কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

এতে নিহতরা হলেন-উখিয়ারঘোনা স্কুল পাহাড় এলাকার মৃত মো. হোছনের ছেলে আলি আহমদ (৩৫) ও মো. কালুর ছেলে মুজিবুর রহমান (৩২)। এরা দুজনই পরিবহন শ্রমিক।

জানা গেছে, ঘটনার সময় নিহত দুইজনসহ একদল শ্রমিক পাহাড়ের মাটি কাটার কাজ করছিলেন। এসময় মাটি ধসে আলী আহমদ ও মুজিবুর রহমান মাটির নিচে চাপা পড়েন।স্থানীয় জনতার সহায়তায় পুলিশ মাটি সরিয়ে তাদের মৃতদেহ উদ্ধার করে।

বুধবার সকালে ঘটনাস্থলে যান রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা। তিনি দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিতে রাতের আঁধারে নির্বিচারে পাহাড় কাটছিল।

রামু থানার ওসি মো. আজমিরুজ্জামান জানান, মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ