,

হৃদয়-সুজানার ছাড়াছাড়ি

70648_sujanaবিনোদন প্রতিবেদক : গত কিছুদিন ধরেই জনপ্রিয় সংগীত শিল্পী হৃদয় খান ও মডেল অভিনেত্রী সুজানা দম্পতির সম্পর্কের ভাঙনের গুঞ্জন ভেসে বেড়াচ্ছিলো মিডিয়া পাড়ায়। অবশেষে সেই গুঞ্জনই এবার সত্যি হলো। হৃদয় ও সুজানার মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেলো। আজ বিকেলেই হৃদয় খান তালাকনামায় স্বাক্ষর করেছেন। রাজধানীর মনিপুরিপাড়ার একটি কাজি অফিসে গিয়ে তালাক নামায় স্বাক্ষর করে এসেছেন তিনি। সুজানাও তালাকনামায় স্বাক্ষর করবেন বলে জানিয়েছেন। এর মাধ্যমে তাদের ৪ বছরের প্রেম এবং ৮ মাসের সংসার জীবনের অবসান ঘটলো। গত বছরের ১লা আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা। কিন্তু বিয়ের মাস খানেক পর থেকেই দুজনের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। বিশেষ করে মানসিকভাবে একদমই সুজানার সঙ্গে মিলছিলো না হৃদয়ের। যার কারণে গত চার মাস ধরেই তারা আলাদা থাকা শুরু করেন। এদিকে বিচ্ছেদের সিদ্ধান্ত বিষয়ে সুজানা বলেন, হৃদয় বিয়ের আগে অন্যরকম ছিলো। কিন্তু বিয়ের পর তার মধ্যে অনেক পরিবর্তন চলে আসে। আমার কাজেও বাধা হয়ে দাড়ায় সে। নিজের মতামত আমার উপর চাপিয়ে দেয়া শুরু করে। বিভিন্ন সময় মানসিক নির্যাতনের শিকার হয়েছি আমি।  তারপরও চেস্টা করেছিলাম মানিয়ে নেয়ার। হৃদয়ের মধ্যে বিন্দুমাত্র ছাড় দেয়ার মানসিকতা ছিলো না। অথচ আমি ছাড় দিয়েই যেতাম সব সময়। সংসারের কথা ভেবে সব মেনেও নিতাম। কিন্তু হৃদয় এতটাই একরোখা মনোভাব দেখাতো যার মাধ্যমে তার সঙ্গে সংসার করা অসম্ভব হয়ে পড়লো। আর এ কারণেই বিচ্ছেদের সিদ্ধান্তটি নিতে বাধ্য হলাম।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ