,

তাড়াতাড়ি যে টিকা যাবে সেটাই নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যে ভ্যাকসিনটি সুলভমূল্যে ও তাড়াতাড়ি পাওয়া যাবে সেটাই আনা হবে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনা নিয়ে আমরা কাজ করছি। অল্প দিনের মধ্যেই জানা যাবে আমরা করোনার কোন ভ্যাকসিনটি নিতে পারব।’

রোববার বিকেলে রাজধানীর একটি হোটেলে সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ (এসওএসবি) ‘কোভিড-১৯ দুর্যোগে সার্জনদের ভূমিকা’ শীর্ষক সেমিনার শেষে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, যে ভ্যাকসিন সুলভমূল্যে ও তাড়াতাড়ি পাওয়া যাবে এই দেশে সেটির সক্ষমতা মিল রেখে তারপর আনা হবে। মন্ত্রী বলেন, ‘গ্লোব বায়োটেকের টিকাটি ইতিমধ্যে ট্রায়াল-২ শেষ করেছে। এটি যদি কার্যকর হয়, তবে তা বিবেচনায় নেওয়া হবে। তবে কোন ভ্যাকসিনটি নেওয়া হবে তা এখনও নির্ধারণ করা হয়নি।’

ভ্যাকসিন ট্রায়ালের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যাদের কাছ থেকে ভ্যাকসিন নেওয়া হবে, সেখানে ট্রায়ালের বিষয় যদি তাকে, অনুমতি চায়, তাহলে আমরা সেভাবে ব্যবস্থা নিব।’

সেমিনারের সায়েন্টিফিক পার্টনার ছিল ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম খুরশীদ আলম এসওএসবি সভাপতি এ এইচ এম তৌহিদুল আলমসহ চিসিৎসকরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা