,

ব্রাহ্মণবাড়িয়া স্কাউটস কার্যক্রমের সাফল্যের ধারা জেলার ঐতিহ্যকে বিকশিত করছে- জেলা প্রশাসক

pic 1ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ওজেলা স্কাউটস এর সভাপতি ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন ব্রাহ্মণবাড়িয়ায় স্কাউটিং কার্যক্রম সাফল্যের ধারায় জেলার ঐতিহ্যকে বিকশিত করছে। তিনি বলেন ব্রাহ্মণবাড়িয়ার ৩৭ জন কাবের শাপলা অ্যাওয়ার্ড প্রাপ্তির সাফল্যে অণুপ্রাণিত হয়ে স্কাউটিং আন্দোলন এখানে আগামী দিনে আরও গতিশীল হবে। তিনি শাপলা অ্যাওয়ার্ড প্রাপ্ত কাবদের অভিনন্দন জানিয়ে তাদের উত্তরোত্তর সৃমদ্ধি কামনা করেন। জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটস কার্যক্রম জোরদার করার ব্যাপারে তিনি গুরুত্বারোপ করে শিক্ষক অভিভাবকদের আন্তরিক ভ’মিকা রাখার আহবান জানান। তিনি বলেন, জেলায় বড়পরিসরে স্কাউটস ভবন করার পরিকল্পনা নেয়া হয়েছে এবং তা বাস্তবায়নে কাজ হচ্ছে।
pic2সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা স্কাউটস এর নির্বাহী কমিটির বার্ষিক সভা ও শাপলা অ্যাওয়ার্ড প্রাপ্ত কাবদের সংবর্র্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
জেলা স্কাউটস সহ সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুর নাহার এর সভাপতিত্বে এই আয়োজনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার (এক্সটেনশন) ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান কাজী নাজমুল হক নাজু,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আজাদ ছাল্লাল। বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী সলিমুল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক, কুমিল্লা অঞ্চলের উপ আঞ্চলিক কমিশনার এবি এম আবুল হাশেম। বার্ষিক রিপোর্ট পেশ করেন জেলা স্কাউটস এর সম্পাদক নিয়াজ মোঃ কাজল, স্কাউটস কর্মকর্তা বৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটার কাব স্কাউটসবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৩৭ জন কাবকে স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ