,

ধর্ষণ ঠেকাতে মৃত্যুদণ্ড সমাধান নয় : জাতিসংঘ

news-image

অনলাইন ডেস্ক : ‘ধর্ষণ অপরাধ, তাই বলে মৃত্যুদণ্ড কোনো সমাধান নয়’-বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার মিশেল ব্যাচলেট।

জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে তিনি এমন মন্তব্য করেন।

আলজেরিয়া, মরক্কো, বাংলাদেশ, ভারত, নাইজেরিয়া, পাকিস্তান, এবং তিউনিসিয়াসহ পৃথিবীর বেশ কয়েকটি দেশ ধর্ষণ রীতিমতো মহামারী আকার ধারণ করায় মৃত্যুদণ্ড নিয়ে আলোচনা শুরু হওয়ার পর ব্যাচলেট এই বিবৃতি দিলেন।

ধর্ষণ ও যৌন সহিংসতা প্রতিরোধে প্রচেষ্টা দ্বিগুণ করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা, দ্রুত অপরাধের তদন্ত ও বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ন্যায়বিচারের দাবির সঙ্গে আমিও একাত্মতা প্রকাশ করছি। তবে আমি উদ্বিগ্ন যে, কিছু জায়গায় এরই মধ্যে নিষ্ঠুর-অমানবিক শাস্তি এবং অপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকরে আইন প্রণয়ন করা হয়েছে।

নারী নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে নাইজেরিয়ার আইন সংশোধন করা হয়েছে। বাংলাদেশে রাষ্ট্রপতি ধর্ষণের জন্য মৃত্যুদণ্ড প্রবর্তনে নারী ও শিশু নির্যাতন (প্রতিরোধ) আইন সংশোধন করে একটি অধ্যাদেশ জারি করেছেন। পাকিস্তানের জনসাধারণ ফাঁসির আহ্বান জানিয়েছে। আরও অনেক দেশে মৃত্যুদণ্ডের আবেদন জানানো হয়েছে।

বিশ্বের বেশিরভাগ দেশগুলোর মূল সমস্যা হল যৌন সহিংসতার শিকার ব্যক্তি ন্যায়বিচার পায় না।

তিনি বলেন, ‘মৃত্যুদণ্ডের পক্ষে মূল যুক্তি দেওয়া হচ্ছে ধর্ষণ প্রতিরোধ করা, তবে প্রকৃতপক্ষে অন্য শাস্তির তুলনায় মৃত্যুদণ্ড অপরাধ বেশি প্রতিরোধ করে তার কোনো প্রমাণ নেই।’

জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, অধিকাংশ দেশের প্রধান সমস্যা হচ্ছে যারা যৌন সহিংসতার শিকার প্রথম ধাপেই তাদের বিচার পাওয়ার সুযোগ নেই।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের