,

দুর্গাপূজার উদযাপনে স্বাস্থ্যবিধি মানতে হবে : ডিএমপি কমিশনার

news-image

নিউজ ডেস্ক : করোনাভাইরাস মহামারির কারণে এবার হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় মিছিল ও শোভাযাত্রা বন্ধ থাকার পাশাপাশি স্বাস্থ্যবিধি এবং সব সরকারি নির্দেশনা মানতে হবে। বৃহস্পতিবার ডিএমপি সদরদপ্তরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর এলাকার নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভায় এ কথা বলেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম।

ডিএমপি কমিশনার বলেন, করোনার কারণে বিভিন্ন জাতীয় পর্যায়ের অনুষ্ঠান সংক্ষিপ্ত আকারে করা হচ্ছে। অনুষ্ঠানস্থলে মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেবেন না। স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে দর্শনার্থীদের পূজামণ্ডপে প্রবেশের ব্যবস্থা করতে হবে।
করোনার দ্বিতীয় ঢেউয়ের সম্ভাবনার পরিপ্রেক্ষিতে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ মণ্ডপে কোভিড আক্রান্ত হয়ে সুস্থ হওয়া পুলিশ সদস্যরা দায়িত্বে নিয়োজিত থাকবে বলেও জানান তিনি।

সমন্বয় সভায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে যেসব নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে, সেগুলো হলো-
* দুর্গাপূজার প্রতিমা তৈরির সময়, পূজা চলাকালীন ও বিসর্জনের সময় মোবাইল পেট্রোলের মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হবে।
* ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এলাকাভিত্তিক পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবেন।
* পূজামণ্ডপ ও আশপাশে পকেটমার, ছিনতাই ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের টহল ডিউটি নিয়োজিত থাকবে।
* দুর্গাপূজার এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিং করা হবে।
* গুরুত্ব বিবেচনায় পূজামণ্ডপগুলো ডগ স্কোয়াড ও বোম ডিসপোজাল ইউনিট দিয়ে সুইপিং করানো হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা