শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তেজিত সানি

70628_sunnyবিনোদন প্রতিবেদক : বেশ দীর্ঘ সময় পর আবারও পর্দায় আসছেন বলিউড অভিনেত্রী সানি লিওন। গত বছরের প্রথম দিকে তার অভিনীত ‘রাগিনি এমএসএস’ দারুণ ব্যবসা সফলতা পায়। তারপর থেকেই পাঁচ পাঁচটি ছবির কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন এই অভিনেত্রী। এবার মুক্তি পাচ্ছে সানি অভিনীত চার নম্বর ছবি। ছবির নাম ‘এক পাহেলি লীলা’। ছবির ট্রেইলার ও গান প্রচার হয়ে এরই মধ্যে এটি ব্যাপক আগ্রহ ও কৌতূহলের বিষয়ে পরিণত হয়েছে দর্শকদের কাছে। সানি মানেই হলো আগুন ধরানো কিছু। এ ছবিতেও তাই সেরকম রূপেই দেখা যাবে তাকে। ছবিতে একাধিক দৃশ্যে নগ্ন হয়ে অভিনয় করেছেন তিনি। কয়েকটি রগরগে দৃশ্যেও এখানে ক্যামেরাবন্দি হয়েছেন সানি। আর এ কারণেই ছবির সেন্সর ছাড়পত্র পেতে বেশ বেগ পেতে হয়েছে ছবির পরিচালক ববি খানকে। অবাক করার বিষয় হলো, এরই মধ্যে ইউটিউবে ‘এক পাহেলি লীলা’র ট্রেইলারের দর্শক সংখ্যা ১৩ মিলিয়ন ছাড়িয়ে গেছে। এত অল্প সময়ে ছবির ট্রেইলারের এই সফলতাই ইঙ্গিত দেয় ছবিটি ব্যবসা সফল হতে যাচ্ছে এ বছর। ছবিটি চলতি মাসের ১০ তারিখ মুক্তি পেতে যাচ্ছে। সানি লিওন নিজেও এখন প্রস্তুত এ ছবির মাধ্যমে দর্শক মাতাতে। সব মিলিয়ে ছবিটি নিয়ে বেশ উত্তেজিত তিনি। এখন এর প্রচারণাতেই সময় দিচ্ছেন এ তারকা। ছবিটি প্রসঙ্গে সানি লিওন বলেন, এটা আমার ক্যারিয়ারের অন্যতম ভাল একটি ছবি হতে যাচ্ছে। ছবির গল্প যেমন চমৎকার, তেমনি নির্মাণশৈলীও। আমাকে অন্যরকম করে এখানে উপস্থাপন করা হয়েছে। ছবিটি মুক্তির আর মাত্র ৩ দিন বাকি। আমি অনেক উত্তেজিত এবং একই সঙ্গে আনন্দিত। আশা করছি ছবিটির মাধ্যমে ধামাকাই হবে।