রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌমিত্র চট্টোপাধ্যায় করোনামুক্ত

news-image

বিনোদন ডেস্ক : করোনা রিপোর্ট নেগেটিভ এলো ভারতের অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। বুধবার তার কোভিড পরীক্ষা করা হয়। এতে দেখা গেছে, তার শরীরে আর করোনাভাইরাস নেই।

আনন্দবাজার পত্রিকা জানায়, করোনামুক্ত হওয়ার পাশাপাশি আগের থেকে শারীরিক পরিস্থিতির উন্নতি হয়েছে সৌমিত্রের। জ্বর তেমন নেই। চিকিৎসায়ও সাড়া দিচ্ছেন।

গত এক সপ্তাহের বেশি সময় ধরে বেলভিউ নার্সিংহোমে ভর্তি অশীতিপর এই অভিনেতা।

হাসপাতাল সূত্রে জানা যায়, তার দু’বার প্লাজমা থেরাপি করা হয়েছে। তাতে কাজও দিয়েছে। প্রয়োজনে আবারও তা করা হতে পারে।

কিডনি, যকৃৎ-সহ অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ সচল রয়েছে অভিনেতার। শরীরে সোডিয়াম-পটাশিয়ামের তারতম্য ছিল। তার শরীরে সোডিয়ামের মাত্রা বৃদ্ধি এখনও উদ্বেগে রেখেছে চিকিৎসকদের।

মঙ্গলবার ইকো, ইসিজি এবং রক্ত পরীক্ষা হয় প্রবীণ অভিনেতার। হাসপাতালের এক কর্মকর্তা বলেন, ‘এখনই ইনভেসিভ ভেন্টিলেশনে রাখার কথা চিন্তাভাবনা করা হচ্ছে না। তিনি শঙ্কামুক্ত নন ঠিকই, তবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন।’

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী