শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজস্থানকে হারিয়ে ফের দিল্লি এক নম্বরে

news-image

স্পোর্টস ডেস্ক : আগের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে হারলেও ফের জয়ে ফিরল দিল্লি ক্যাপিটালস। রাজস্থান রয়্যালসকে হারিয়ে মুম্বাইকে সরিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো দলটি। আর এই ম্যাচ হেরে প্লে-অফ থেকে আরো দূরে সরে গেল রাজস্থান।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিল্লির দেওয়া ১৬২ রান তাড়া করতে নেমে ৭ উইকেটে ১৪৮ রানে থামে রাজস্থান। ১৩ রানে জয় পায় দিল্লি।

যদিও এক সময় স্টিভেন স্মিথরা অনায়াসে ম্যাচ জিতে যাবেন বলে মনে করা হচ্ছিল। সেখানে থেকে কাগিজো রাবাদা, আরনিক নরকিয়াদের বোলিংয়ে দিল্লি ক্রমশ ম্যাচে ফেরে।

শেষ ওভারে জয়ের জন্য রাজস্থানের দরকার ছিল ২২ রান। নবাগত তুষার দেশপান্ডের হাতে বল তুলে দেওয়া হয়। দেশপান্ডে হতাশ করেননি দলকে। শেষ ওভারে মাত্র ৮ রান খরচ করেন তিনি।

রাজস্থানের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন বেন স্টোকস। রবিন উথাপ্পার ব্যাট থেকে আসে ৩২ রান। দিল্লির পক্ষে নরকিয়া ও দেশপান্ডে সর্বাধিক ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নিয়েছেন কাগিজো রাবাদা, রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেল।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করে দিল্লি ক্যাপিটালস নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬১ রান তোলে। শিখর ধাওয়ান ৩৩ বলে ৫৭ রান করেন। তার ইনিংসে ছিল ৬ চার ও ২ ছক্কা। শ্রেয়াস আয়ার ৪৩ বলে ৫৩ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন। ৩টি চারের সঙ্গে মারেন ২টি ছক্কা। এ ছাড়া মার্কাস স্টয়নিস ১৮ ও অ্যালেক্স ক্যারি ১৪ রান করেন।

রাজস্থানের পক্ষে জোফরা আর্চার ১৯ রানে ৩ উইকেট নেন। ২ উইকেট নিয়েছেন উনাদকাট। ১টি করে উইকেট দখল করেন কার্তিক ত্যাগী ও শ্রেয়াস গোপাল। ম্যাচসেরা হয়েছেন দিল্লির নরকিয়া।

৮ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে দিল্লি টেবিলের শীর্ষে। সমান ম্যাচে মাত্র ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে রাজস্থানের অবস্থান সাতে।

এ জাতীয় আরও খবর

৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ৮ নদীবন্দরে সতর্কতা

চট্টগ্রামের ‘গুয়াংজু বাজার’ রেয়াজুদ্দিন

ইরানে টানা সপ্তম রাতেও মার্কিন হামলা, পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি তেহরানের

বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

সংসারের ভার কাঁধে, কাজের আশায় নারীদের ভোরের অপেক্ষা

রক্তক্ষয়ী ১৮ জুলাই: সংঘর্ষ, আগুন আর ইন্টারনেট বিচ্ছিন্নতায় থমকে গিয়েছিল দেশ

‘পানি লাগবে পানি’—মুগ্ধের সেই ডাক আজও স্মৃতিতে, অপেক্ষা বিচারের

মুগ্ধর স্বপ্নের বাংলাদেশ এখনো দেখিনি: যমজ ভাই স্নিগ্ধ

কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানো, ৭ জন বরখাস্ত

পটুয়াখালীর খামারে কোটি টাকার সাপের বিষ, বিক্রির পথ বন্ধ

মেসিকে ঘিরে স্পেনের বিশেষ পরিকল্পনা

কক্সবাজার সৈকতে টর্নেডো, আতঙ্কে ছুটলেন পর্যটকরা