রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন গানে নুসরাত ফারিয়ার ঝড়

news-image

বিনোদন প্রতিবেদক : নানান গুণে গুণান্বিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। অভিনয়ের বাইরে গানও করেন। ২০১৮ সালে ‘পটাকা’ শিরোনামের গান দিয়ে তার সংগীতে অভিষেক হয়। প্রথম গান প্রকাশের পর নেট দুনিয়ায় ব্যাপক সাড়া পড়েছিল! সেই সাফল্যের ধারাবাহিকতায় নিজের গাওয়া দ্বিতীয় গান নিয়ে দর্শক-শ্রোতাদের সামনে হাজির হন তিনি।

নতুন এই গানের শিরোনাম ‘আমি চাই থাকতে’। গানটি নুসরাতের জন্য তৈরি করেছেন কানাডার জনপ্রিয় র‌্যাপার-কম্পোজার মাস্টার ডি।ভারতের নামি প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আজ ১৪ অক্টোবর গানটির ভিডিও অবমুক্ত হয়েছে। ভিডিওতেও নুসরাত ফারিয়ার উপস্থিতি দর্শক উপভোগ করছেন।

নুসরাত ফারিয়া বলেন, ‘এটা সত্যিই ভালো লাগার মতো একটি বিষয়। ‘পটাকা’ গানটিও গ্রহণ করেছিলেন শ্রোতা ও দর্শক। নতুন গানটিও সবার নজর কাড়তে সক্ষম হচ্ছে। নতুন গানটি একদিনে ৫০ হাজার ভিউই হয়নি, একই সঙ্গে গানটির ভিডিও অনেকে শেয়ার করছেন এবং আমার শুভেচ্ছা জানাচ্ছেন গানটির জন্য। আমি কৃতজ্ঞ সবার কাছে।’

২০১৫ সালে চলচ্চিত্রে পা রাখেন ফারিয়া। এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘বস-টু’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিকি’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী