শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডা. সাবরিনার বিরুদ্ধে গাড়িচালকের সাক্ষ্য

news-image

আদালত প্রতিবেদক : করোনা পরীক্ষা না করে ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগের মামলায় জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী ও তার স্বামী আরিফুল হক চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে মুমিন নামের এক গাড়িচালক সাক্ষ্য দিয়েছেন।

রোববার ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারীর আদালতে সাক্ষ্য দেন তিনি। এর পর আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন।

এ নিয়ে রাষ্ট্রপক্ষের মোট ৪৩ সাক্ষীর মধ্যে ছয়জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো। পরবর্তী সাক্ষ্যের জন্য আগামী ২১ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

এ মামলার অন্য আসামিরা হলেন ডা. সাবরিনার স্বামী জেকেজির সিইও আরিফুল হক চৌধুরী, তার সহযোগী সাঈদ চৌধুরী, জালিয়াতি চক্রের সদস্য হুমায়ুন কবির ও তার স্ত্রী তানজীনা পাটোয়ারী, নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্সের স্বত্বাধিকারী জেবুন্নেছা রিমা, বিপ্লব দাস ও মামুনুর রশীদ। আটজনই কারাগারে আছেন। সাক্ষ্য নেওয়ার সময় তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

গত ২০ আগস্ট ডা. সাবরিনাসহ আট আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন একই আদালত। এর আগে গত ৫ আগস্ট এ মামলায় ঢাকা সিএমএম আদালতে ডিবি পুলিশের পরিদর্শক লিয়াকত আলী আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ