,

সিটি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে আহ্বান মুনের

70523_f9ডেস্ক রির্পোট : বাংলাদেশে গত কয়েক সপ্তাহে সহিংসতা কমে আসার বিষয়টি স্বাগত জানিয়েছে জাতিসংঘ। ২৮শে এপ্রিল অনুষ্ঠেয় সিটি    

করপোরেশন নির্বাচনে বিরোধী দলের অংশগ্রহণের সিদ্ধান্তে আশান্বিত সংস্থাটির মহাসচিব বান-কি মুন। পরশু বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তরে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয় থেকে প্রকাশিত এক নোটে এ কথা বলা হয়। সিটি করপোরেশন নির্বাচন যেন স্বচ্ছ, অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য হয় তা নিশ্চিত করতে জাতিসংঘ মহাসচিব সংশ্লিষ্ট সকল প্রাতিষ্ঠানিক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। মহাসচিব আরও আশা প্রকাশ করেছেন যে, শিগগিরই রাজনৈতিক দলগুলো দেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন এবং স্থিতিশীলতার স্বার্থে নিজেদের মতপার্থক্য মিটিয়ে ফেলার পথ খুঁজে পাবে। জাতিসংঘ এ লক্ষ্যে বাংলাদেশকে অব্যাহতভাবে সহায়তা করতে বদ্ধপরিকর বলে নোটে বলা হয়।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর