,

‘আয়নার সামনে যতবার দাঁড়াই ততবার প্রেমে পড়ি’

857বিনোদন প্রতিবেদক : ছোটবেলা থেকেই নাচে পারদর্শী তানজিন তিশা। মডেলিং আর অভিনয় শুরু করেছেন প্রায় তিন বছর আগে। ছোটপর্দার অভিনেত্রী হিসেবে বেশ পরিচিতিও জুটেছে। কিন্তু এই পরিচিতির বাইরেও তার আরেকটা পরিচিতির প্রয়োজন। স্বপ্ন দেখেন একদিন জনপ্রিয় চিত্রনায়িকা হবেন। সে কারণে নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন। নাটক, টেলিফিল্ম আর মডেলিং করার মধ্য দিয়েই সেই প্রস্তুতি নিচ্ছেন তিনি।

তিশা বলেন, ‘আমি যেহেতু থিয়েটার থেকে আসিনি, তাই নিজের অভিনয় দক্ষতা বাড়ানোর জন্য নাটক টেলিফিল্মে অভিনয় করছি।’

এ পর্যন্ত বেশ কয়েকবার চলচ্চিত্রে অভিনয়ের অফারও পেয়েছেন তিনি। কিন্তু এখনই ছবি করছেন না বলে না করে দিয়েছেন। চলচ্চিত্র দেখার স্বপ্ন যার চোখে সে চলচ্চিত্রের অফার পেয়েও না করে দিচ্ছে? কারণ কি? হাসিমুখেই জবাব দিলেন তানজিন তিশা। বললেন, ‘আমি এখনো নিজেকে চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রস্তুত করে তুলতে পারি নি তাই না করে দিয়েছি। বলেছি পরে করবো। আর ভাল গল্প, ভাল পরিচালক না পেলে কীভাবে অভিনয় করবো।’

ইতিমধ্যেই এ অভিনেত্রীর জুটে গেছে প্রচুর ভক্ত। এর মাঝে কিছু ক্রেজি ভক্ত নাকি প্রেমের প্রস্তাবও দিয়ে বসেছেন। বিষয়টিকে নেগেটিভ না দেখে ইতিবাচকই দেখছেন তিশা, ‘ভক্তরা তো প্রেমের প্রস্তাব দিবেই। এতে আমি রাগ করি না বরং মজা পাই। বিষয়টিকে পজেটিভলিই দেখি।’

ব্যক্তিগত জীবনেও বহুবার পেয়েছেন প্রেমের প্রস্তাব। ব্যক্তিগত প্রেম নিয়ে খুব একটা বলতে না চাইলেও বললেন আত্মপ্রেমের কথা, ‘দেখেন প্রেম এমন একটা জিনিস যা বার বার আসে। আর আমি যতবার আয়নার সামনে দাঁড়াই ততবার নিজের প্রেমে পড়ি। আবার কেউ যখন আমার প্রশংসা করে তখন আবারও নিজের প্রেমে পড়ি।’

সম্প্রতি তিনি শেষ করেছেন রহমত উল্লাহ তুহিন পরিচালিত ‘গয়না’ নাটকের কাজ। শেখ সেলিম পরিচালিত ‘একটি সুন্দর বিকেল’।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর