শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাজে ফিরলেন ডোনাল্ড ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনা যুদ্ধ জয় করে দাপ্তরিক কাজে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শরীরে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হওয়ার এক সপ্তাহেরও কম সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে হোয়াইট হাউসের ওভাল অফিসে নিয়মিত কাজে অংশ নেওয়া শুরু করেছেন তিনি।

ট্রাম্পের চিকিৎসক সিন কোনলে বলেছেন, ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে তার শরীরে করোনার কোনও উপসর্গ নেই। চারদিনের বেশি সময় ধরে জ্বরও নেই।

‘ভালো’ অনুভব করছেন জানিয়ে বুধবার এক ভিডিও বার্তায় মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমার মনে হয়; এটা ঈশ্বরের আর্শীবাদ ছিল।
কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার বিকেলে ওভাল অফিসে ফিরেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন তিনি।

গত ২ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প করোনা ভাইরাসে আক্রান্ত হন।
ওইদিন টুইটে ডোনাল্ড ট্রাম্প নিজেই এ তথ্য জানিয়েছেন। এরপরই হাসপাতালে ভর্তি হন তিনি।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ