বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তুরাগ গার্মেন্টে ফের শ্রমিক অসন্তোষ

শ্রমিক-বিক্ষেভডেস্ক রির্পোট : গাজীপুরের দক্ষিণ পানিশাইল এলাকার তুরাগ গার্মেন্টস লিমিটেডে ফের শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শনিবারের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার কারখানার সরবরাহকৃত পানি পান করে শ্রমিক অসুস্থ হওয়ার ঘটনায় শনিবার ফের অসন্তোষের সৃষ্টি হয়।

এ সময় শ্রমিকদের এলোপাতাড়ি হামলায় কারখানার তিন প্রশাসনিক কর্মকর্তা আহত হন। আহত সেলিম রেজা ও সুলতান মাহমুদকে পার্শ্ববর্তী সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পরিদর্শক (ওসি) আব্দুল্লাহেল বাকী জানান, গত বৃহস্পতিবার ওই কারখানার সরবরাহকৃত পানি পান করে কমপক্ষে ৮০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। পরে অসুস্থদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

ওই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল ৮টার দিকে শ্রমিক ও প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে শ্রমিকরা তিনজন প্রশাসনিক কর্মকর্তাকে মারধোর করে।

গুরুতর অসুস্থ দু’কর্মকর্তাকে পার্শ্ববর্তী সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কর্তৃপক্ষ শনিবারের জন্য কারখানা ছুটি ঘোষণা করেন। ছুটির পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কারখানা এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা