,

বুড়িগঙ্গায় আরো পাঁচ লাশ উদ্ধার

image_122898_0ডেস্ক রির্পোট : বুড়িগঙ্গা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় আরো পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬।

শনিবার সকালে ফায়ার সার্ভিসের টহল ও ডুবুরি দল নদীতে উদ্ধার তৎপরতা শুরু করলে পাঁচজনের লাশ পাওয়া যায়।  এর মধ্যে কয়েকজনের লাশ ভেসে উঠেছিল।

আরো কেউ নিখোঁজ থাকার তথ্য না থাকলেও তল্লাশি চলবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

উদ্ধার হওয়া মৃতদেহগুলোর মধ্যে দুটির পরিচয় পাওয়া গেছে। তারা হলো রাজধানীর লালবাগ শহীদনগর এলাকার বাসিন্দা আব্দুস সামাদ (৩৫) ও একই এলাকার আব্দুল আজিজের ছেলে মাদ্রাসাছাত্র হাবিব (১২)।

বৃহস্পতিবার বেলা পৌনে একটার দিকে কেরানীগঞ্জের আলীগঞ্জের পানগাঁওয়ে বুড়িগঙ্গা নদীতে ‘সাথীবুল বাহার-২’ নামে একটি বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ