মৃত মামুন জীবিত ফিরে আদালতে

news-image

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জে অপহরণ মামলায় ৬ বছর ধরে বিভিন্ন মেয়াদে আসামিপক্ষের কারাভোগ এবং মৃত মামুন জীবিত ফিরে আসার ঘটনায় মামলার তদন্তকারী পুলিশ ও সিআইডির ৩ কর্মকর্তাকে তলব করেছেন সেখানকার একটি আদালত।

একইসঙ্গে এ ঘটনায় লিখিত তদন্ত প্রতিবেদন চেয়েছেন আদালত।

বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামানের আদালত এই আদেশ দেন বলে জানা গেছে।মামলার এজাহার থেকে চার্জশিট পর্যন্ত পুলিশ ও সিআইডির যে ৩ জন কর্মকর্তা তদন্ত করেছেন তাদের ৭ কার্যদিবসের মধ্যে লিখিত তদন্ত প্রতিবেদনসহ আদালতে হাজির হতে বলা হয়েছে।

শুক্রবার নারায়ণগঞ্জ সিআইডির বিশেষ পুলিশ সুপার নাসির উদ্দিন বলেন, এই মামলার শুরু থেকে শেষ পর্যন্ত পুলিশ ও সিআইডির তিনজন কর্মকর্তা তদন্ত করেছেন তাদের তলব করেছেন আদালত।

তারা হলেন ফতুল্লা মডেল থানার এসআই মিজানুর রহমান, নারায়ণগঞ্জ সিআইডির সহকারী পুলিশ সুপার হারুন অর রশিদ ও এসআই জিয়াউদ্দিন উজ্জল।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ