শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবিতে বাজারে মাছ বিক্রি বন্ধ, জুতা-ঝাড়ু মিছিল

crimeব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী অজিত দাসকে (৪৭) কুপিয়ে জখম করার ঘটনায় ফুঁসে উঠেছেন ব্রাহ্মণবাড়িয়া শহরের সর্বস্তরের মানুষ। সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ঘটনার পর থেকে পালিত হচ্ছে নানা কর্মসূচি। এদিকে অজিত  মৎস্য ব্যবসায়ী হওয়ায় শহরের বিভিন্ন বাজারের মাছ ব্যবসায়ীরা গত দু-দিন ধরে তাদের মাছ বিক্রি বন্ধ রেখেছে। গতকাল সকালে শহরের পূর্ব পাইকপাড়ার সহস্রাধিক নারী-পুরুষ ও মাছ ব্যবসায়ী ঝাড়ু মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয়। এতে বর্তমান ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর, ওয়ার্ড আওয়ামী লীগ নেতারা যোগ দেন। সম্মিলিত নাগরিক সমাজের ব্যানারে কয়েক শ’  নারী-পুরুষ হাতে বিভিন্ন ব্যানার, প্লাকার্ড ও ফেস্টুন নিয়ে এই মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে অংশ নেয়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর মেয়র হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আল মামুন সরকার, আওয়ামী লীগ নেতা মাহবুবুল বারী চৌধুরীসহ একাধিক নেতারা অজিতের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান। তারা অনতিবিলম্বে সন্ত্রাসী উজ্জ্বলসহ তার সহযোগীদের গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি নেয়া হবে বলে হুঁশিয়ারি দেন। মানববন্ধন শেষে কয়েক হাজার মানুষ মিছিল নিয়ে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশারফ হোসেনের কাছে স্মারকলিপি জমা দেন। অপরদিকে অজিত দাসকে হত্যার চেষ্টায় কুপিয়ে জখম করার প্রতিবাদে মাছ ব্যবসায়ীরাও মাঠে নেমেছে। শহরের সব মাছ ব্যবসায়ী গতকাল ব্যবসা বন্ধ রাখেন। বুধবার মেড্ডা বাজারের ব্যবসায়ীরা তাদের মাছ বিক্রি বন্ধ রাখেন। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও জেলার চেম্বার অব কমার্স-এর পরিচালক মিজান আনসারী জানান, সন্ত্রাসী উজ্জ্বল ও তার বাহিনী পূর্ব পাইকপাড়া ও দাসপাড়া এলাকায় গত কয়েক বছর ধরেই সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে।

হিন্দুদের ধর্মীয় কাজসহ বিয়ে-শাদি, জমি কেনা-বেচাসহ নতুন বাড়ি নির্মাণেও এই বাহিনীকে চাঁদা দিতে হয়। অজিত সন্ত্রাসীদের চাঁদাবাজির প্রতিবাদ করে বলেই উজ্জ্বল বাহিনী তার উপর ক্ষুব্ধ হয়ে কুপিয়ে জখম করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, অজিতের ভাই সুজিত দাস একটি মামলা করেছেন। এই মামলাসহ উজ্জ্বলের নামে সদর থানায় সাতটি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পূর্ব পাইকপাড়ার বাসিন্দা ও পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অজিত দাসকে কুপিয়ে জখম করে একাধিক চাঁদাবাজি ও সন্ত্রাসী মামলার আসামি উজ্জ্বল মিয়াসহ আরও দুই সন্ত্রাসী। অজিত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ