বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কেনিয়ায় বিশ্ববিদ্যালয়ে জঙ্গি হামলায় নিহত ১৪৭ (ভিডিও)

kaneyaকেনিয়ার গ্যারিসা বিশ্ববিদ্যালয় কলেজে জঙ্গি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৭ জনে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সোমালিয়ার ইসলামী জঙ্গিবাদী দল আল শাবাব বৃহস্পতিবার ভোরের আগে এ হামলা করে। এদিকে, উন্নত চিকিৎসা দেয়ার ৯ জন শিক্ষার্থীকে হেলিকপ্টারে করে   রাজধানী নাইরোবিতে আনা হয়েছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা এখন তাদের হাতে। সৈন্যদের পাল্টা হামলায় চারজন বন্দুকধারীর সবাই নিহত হয়েছে। জঙ্গি হামলার পর সোমালিয়ার সীমান্ত সংলগ্ন কেনিয়ার চারটি বড় শহরে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী যোসেফ নাইসেরি বলেন, ‘আমরা এখন রক্ত ও অন্যান্য ধ্বংসাবশেষ পরিষ্কার করে যাচ্ছি।’
বিশ্ববিদ্যালয়টির একটি দালানে বার ঘণ্টারও বেশি সময় লুকিয়ে ছিল জঙ্গিরা। ১৯৯৮ সালে কেনিয়ায় মার্কিন দূতাবাসে হামলার পর এ হামলাটিকে কেনিয়ার সবচেয়ে বড় জঙ্গিবাদী আঘাত হিসেবে গণ্য করা হচ্ছে।
এদিকে এক টুইটার বার্তায় আল শাবাব হামলার দায় স্বীকার করেছে। কেনিয়া সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলা ও জিম্মি ঘটনার মূল হোতা আল শাবাবের মোহামেদ কুনো। সরকার তার মাথার দাম হাঁকিয়েছে ২ লাখ ১৭ হাজার মার্কিন ডলার।
মোহামেদ কুনো গারিসার একটি ইসলামি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। ২০০৭ সালে তিনি পদত্যাগ করেন। এরপর তিনি নিজের নাম পাল্টে ‘দুলায়াডিয়ান’ রাখেন, যার অর্থ ‘লম্বা অস্ত্রধারী ব্যক্তি’।

https://www.youtube.com/watch?v=V2Mr8lnGjQg

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক