শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব চলচ্চিত্র দিবস পা্লিত

Photo 55555যথাযোগ্য মর্যাদায় উদ্যাপিত হলো বিশ্ব চলচ্চিত্র দিবস। দিবসটি উদ্যাপনে তথ্য মন্ত্রণালয়ের অধিনস্থ গণযোগাযোগ অধিদপ্তরের আওতাধীন বাংলাদেশের ৬৪টি জেলা তথ্য অফিস প্রতিটি জেলায় বর্ণাঢ্য র‌্যালী এবং তিন দিনব্যাপী জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র প্রদর্শনী আয়োজন করে। এর ধারাবাহিকতায় জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের যৌথ উদ্যোগে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আজাদ ছাল্লাল এর নেতৃত্বে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দি আলাউদ্দিন সংগীতাঙ্গনে গিয়ে শেষ হয়।  পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আজাদ ছাল্লাল। বিশেষ অতিথির বক্তৃতা করেন দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরকার, দৈনিক সরোদ সম্পাদক ও এটিএন নিউজ ও এটিএন বাংলা পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য, তথ্য অফিসার তারিক মোহাম্মদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পীস ভিশনের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, শাপলা মানবিক উন্নয়ন সংস্থার পরিচালক মোঃ শাহীন প্রমুখ। সভায় জানানো হয় সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসবে বিভিন্ন স্থানে পুরস্কারপ্রাপ্ত ছবি প্রদর্শণ করবে জেলা তথ্য অফিস।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ