শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেএসসি পরীক্ষায় নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় শীর্ষে

downloadনাসিরনগর প্রতিনিধি : জেএসসি পরীক্ষায় সবার্ধিক সংখ্যক বৃত্তি পেয়ে নাসিরনগর উপজেলায় শীর্ষে স্থান পেয়েছে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়। ট্যালেন্টপুলে ৮ জন ও সাধারণ গ্রেডে ১৩ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্তরা হল সামিয়া হোসেন,নীলাঞ্জনা দাশ,জোহানা আফরিন ইমু, মোঃ জুলকার নাইন রাফি,অনিমেষ বিশ্বাস,মুক্তা দেবনাথ,রিয়াদ আহমেদ ও মাস্তুরা আক্তার। সাধারণ গ্রেডে  বৃত্তি প্রাপ্তরা হল নুসরাত জাহান পিংকি, শ্রাবন্তী মৈশান প্রমা,জেরিন আক্তার,শিমু বিশ্বাস,মোঃ র্মোশেদ আলম,পরিনিতা রায় পাপড়ি,এম,বি,মাহির তানজিম,মোঃ সোহাগ মিয়া,সোনিয়া আক্তার, নাইমা আক্তার,কল্পনা বেগম, জান্নাতুল ফেরদৌস ও ইনতেসার আহমেদ বাধঁন। প্রধান শিক্ষক আবদুর রহিম জানান, শিক্ষক-শিক্ষার্থী- অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় ও সুষ্ঠু মনিটরিংয়ের ফলেই এবার ভাল ফলাফল করা সম্ভব হয়েছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ফলাফলে এ উপজেলায় ৪২ জন বৃত্তি পেয়েছে। এর মধ্যে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ে ২১ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে ও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়ে উপজেলার শীর্ষে রয়েছে। এছাড়া উপজেলার ১৭টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে  চাতলপাড় ওয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয়ে ১ জন ট্যালেন্টপুলে ও ৮ জন সাধারণ গ্রেডে, কুন্ডা উচ্চ বিদ্যালয়ে ২ জন ট্যালেন্টপুলে ও  ১ জন সাধারণ গ্রেডে, গোর্কণ সৈয়দ ওয়ালিউল্লাহ উচ্চ বিদ্যালয়ে ২ জন ট্যালেন্টপুলে ও ৩ জন সাধারণ গ্রেডে,চাপরতরা সৈয়দ কামরুজ্জামান উচ্চ বিদ্যালয়ে ১ জন সাধারণ গ্রেডে ,চাতলপাড় বড় নগর উচ্চ বিদ্যালয়ে ১ জন সাধারণ গ্রেডে,ভলাকুট কে.বি উচ্চ বিদ্যালয়ে ১ জন সাধারণ গ্রেডে ও জেঠাগ্রাম উচ্চ বিদ্যালয়ে ১জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। এদিকে অধিকাংশ বিদ্যালয়সহ উপজেলার একমাত্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে কেউ বৃত্তি পায়নি। এনিয়ে অভিভাবক মহলে বিরাজ করছে চাপা ক্ষোভ। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাফর আহমেদ তুলনামূলক ভাল ফলাফল দাবি করে জানায়  নিধারির্ত কোটা থাকায় বৃত্তির সংখ্যা হ্রাস পেয়েছে।