,

চলচ্চিত্র দিবস আজ এফডিসিতে নানা আয়োজন

70180_eee

বিনোদন প্রতিবেদক : জাতীয় চলচ্চিত্র দিবস আজ। ১৯৫৭ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন পূর্ব পাকিস্তানের শিল্প, বাণিজ্য, ত্রাণ ও দুর্যোগ কল্যাণমন্ত্রী থাকাকালে প্রাদেশিক পরিষদে এফডিসি বিল উত্থাপন করেন। তার পরপরই এফডিসি প্রতিষ্ঠিত হয়। চলচ্চিত্র নির্মাণের পূর্ণাঙ্গ স্টুডিও প্রতিষ্ঠার দিনটিকে বর্তমান সরকার জাতীয় চলচ্চিত্র দিবস ঘোষণা করেছে। এ ঘোষণা অনুসারে গত বছর থেকে বর্ণাঢ্য আয়োজনে এফডিসিতে পালিত হচ্ছে চলচ্চিত্র দিবস। আর ৩রা এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে এফডিসিতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) সার্বিক তত্ত্বাবধানে সকাল ১০টায় এফডিসি চত্বরে জাতীয় চলচ্চিত্র দিবসের শুভ উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য ও তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য সুকুমার রঞ্জন ঘোষ এবং তথ্য সচিব মরতুজা আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন কমিটির আহ্বায়ক নায়করাজ রাজ্জাক ও সদস্য সচিব এফডিসির ব্যবস্থাপনা পরিচালক এস এম হারুন-অর-রশীদ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে আয়োজিত হবে বর্ণাঢ্য র‌্যালি। সকাল ১১টায় এফডিসির ৮ নম্বর ফ্লোরে বাংলাদেশ ফিল্ম 

আর্কাইভের ব্যবস্থাপনায় ‘ডিজিটাল সিনেমা, সমস্যা ও সমাধান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য সচিব মরতুজা আহমেদ এবং চলচ্চিত্র ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করবেন চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম। আলোচনা করবেন ড. ফাহমিদুল হক (সহযোগী অধ্যাপক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়), চলচ্চিত্র নির্মাতা জাকির হোসেন রাজু, অনিমেষ আইচ ও মোহাম্মদ হোসেন জেমী। সভাপতিত্ব করবেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ড. মোহাম্মদ জাহাঙ্গীর। বিকাল ৩টায় এফডিসির জহির রায়হান কালার ল্যাব প্রেক্ষাগৃহে চলচ্চিত্র প্রদর্শিত হবে। জাতীয় চলচ্চিত্র দিবস ২০১৫-কে ঘিরে নানা সাজে সাজানো হয়েছে এফডিসিকে। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের উদ্যোগে বাংলাদেশের বিখ্যাত সিনেমার পোস্টার-ব্যানার দিয়ে সাজানো হয়েছে পুরো এফডিসি চত্বরকে। আলোকসজ্জায় সজ্জিত ও জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে এফডিসির পরিচালক কারিগরি ও প্রকৌশলী মোহাম্মদ আজমের সম্পাদনায় একটি স্মরণিকাও প্রকাশ করা হয়েছে। প্রযোজক, পরিচালক, শিল্পী, কলাকুশলী, সাংবাদিক সবাইকে নিয়ে প্রাণবন্তভাবে দিবসটি উদযাপন করা হবে বলে জাতীয় উদযাপন কমিটির আহ্বায়ক নায়করাজ রাজ্জাক আশাবাদ ব্যক্ত করেছেন।

এ জাতীয় আরও খবর

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন