শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ

train logo 9ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা লেবেল ক্রসিং এলাকায় একটি প্রাইভেটকারের সঙ্গে চলন্ত ট্রেনের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় প্রাইভেটকারের তিন যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার রাত সোয়া নয়টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তনগর মহানগর গোধূলি ট্রেনের সঙ্গে প্রাইভেটকারটির সংঘর্ষ হয়। এর পর থেকে ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া জানান, রাত সোয়া নয়টার দিকে সদর উপজেলার কোড্ডা লেবেল ক্রসিংয়ের ওপর প্রাইভেটকারটিকে গোধূলি ট্রেন ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি ছিটকে পাশের রেলসেতুতে আটকে যায়। এ ঘটনায় প্রাইভেটকারের তিন যাত্রী আহত হন। তাঁদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়েছে। প্রাইভেটকারটি রেলসেতুতে আটকে যাওয়ায় ট্রেনটিও থেমে আছে। এ কারণে ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

ওসি আরও জানান, আখাউড়া থেকে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ