,

পীরগঞ্জে ৫’শ মিটার সড়কে জলাবদ্ধতা, ১৫ গ্রামের মানুষের দুর্ভোগ

news-image

রংপুর ব্যুরো : রংপুরের পীরগঞ্জ উপজেলার প্রত্যন্ত পল্লী হোসেনপুর ফকিরপাড়ার গ্রামীণ সড়কের ৫’শ মিটার জুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ওই সড়কটি। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন ১৫ গ্রামের মানুষ। তারা অবিলম্বে সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন।

জানা গেছে, উপজেলার বড় আলমপুর ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের ওই সড়ক দিয়ে ধর্মদাসপুর, হোসেনপুর, ফকিরপাড়া, তাঁতারপুর, মাটিয়ালপাড়াসহ প্রায় ১৫ গ্রামের মানুষজন যাতায়াত করে। সড়কটির আফজালের দোকান হতে হবিবরের বাড়ি পর্যন্ত প্রায় ৫’শ মিটার সড়ক প্রতি বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় খানা-খন্দ আর কাঁদা-মাটিতে ভরপুর ওই সড়ক দিয়ে মোটর সাইকেল, ভ্যান, ইজিবাইক, অটোরিক্সা, সিএনজিসহ কোন প্রকার যানবাহন চলাচল করতে পারে না। আবার কিছু যানবাহন ঝুঁকি নিয়ে চললেও দ্বিগুণ ভাড়া দিতে হয়।

স্থানীয়রা জানান, জলাবদ্ধতা থাকার কারণেই মনছার, জামাল, হবিবার ইজ্জত আলীর বাড়ী জলাবদ্ধতার মধ্যে রয়েছে। তাদের গবাদি পশু বর্তমানে জলাবদ্ধতার মধ্যে রয়েছে।
এব্যাপারে স্থানীয় রজ্জব আলী, মনছুর, জামাল উদ্দিন, ইজ্জত আলীসহ একাধিক ভুক্তভোগী জানান, দীর্ঘদিন ধরে সড়কটির এমন বেহাল দশায় গ্রামবাসীরা চরম ভোগান্তিতে পড়েছেন। গ্রামে কোন যানবাহন চলাচল করতে পারে না। এমনি হেঁটেও যেতে দুর্ভোগে পড়তে হয়।
বড় আলমপুর ইউপি চেয়ারম্যান হাফিজার রহমান জানান, ফকিরপাড়া গ্রামের সড়কটির ইস্টিমেট করে পাঠিয়ে দেওয়া হয়েছে। সরকারি ভাবে বরাদ্দ আসলে সড়কটি পাকাকরণের কাজ শুরু করা হবে।

এ জাতীয় আরও খবর

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া