শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মনবাড়িয়ায় সর্বদলীয় নাগরিক সমাজের প্রতিবাদ মিছিল ও মানববন্ধন

10928194_807854342639969_593007293730849404_nব্রাহ্মনবাড়িয়া শহরের সাবেক মেম্বার ও ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক অজিত কুমার দাসের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্রাহ্মনবাড়িয়ায় প্রতিবাদ সমাবেশ করেছে সর্বদলীয় নাগরিক সমাজ। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় প্রেসক্লাব প্রাঙ্গনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার প্রমুখ।

এ সময় বক্তাগন অজিত কুমার দাসের উপর নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা জেলা প্রশাসক বারাবর স্মারকলিপি প্রদান করে। জানাযায়, ৩১ মার্চ শহরের মেড্ডা বাজারে প্রকাশ্যে অজিত কুমার দাসকে বেধড়ক কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরন করা হয়।