,

গঙ্গাচড়ায় জলাবদ্ধতায় আমন খেত নষ্ট : ভেসে গেছে পুকুরের মাছ

news-image

রংপুর ব্যুরো : রংপুরের গঙ্গাচড়ায় গত ৩ দিন থেকে অব্যাহত ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট জলাবদ্ধতায় হাজার হাজার একর আমন ধানের খেত তলিয়ে গেছে। সেই সাথে তলিয়ে গেছে শত শত বাড়ি ঘর ভেসে গেছে পুকুরের মাছ।

জানাযায়, গত বুধবার থেকে অব্যাহত ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট জলাবদ্ধতায় উপজেলার কোলকোন্দ, গঙ্গাচড়া, বড়বিল, নোহালী, আলমবিদিতর, বেতগাড়ী, গজঘন্টা ইউনিয়নসহ বেশ কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে আমন খেত, বাড়ি ঘরসহ যাতায়াতের রাস্তা তলিয়ে গেছে। ভেসে গেছে শত শত মাছ চাষীর পুকুরের মাছ।গতকাল সরেজমিন উপজেলার কোলকোন্দ ইউনিয়নের বাবুপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, জলাবদ্ধতায় ওই গ্রামের প্রায় ৩শত ঘড়বাড়ি তলিয়ে গেছে সেই সাথে তলিয়ে গেছে আমন খেতসহ যাতায়াতের রাস্তা। ভেসে গেছে পুকুরের মাছ।

স্থানীয় শ্যামল রায়, ভূপেন চন্দ্র, অধর চন্দ্রসহ বেশ কিছু লোকজন জানান, সঠিক ভাবে পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় অল্প বৃস্টি হলেই আমাদের গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়। গত ৩ দিনের সৃষ্টিপাতে এ গ্রামের আমন খেত গুলো তলিয়ে গেছে। তাছাড়া শিঙ্গীমারী বিল, দিনেশের পুকুরসহ আশপাশের পুকুর গুলো তলিয়ে ভেসে গেছে পুকুরের মাছ।মাছ চাষী দিনেশ জানান, আমি ৩ লাখ টাকার পোনা ছেড়ে দিয়েছিলাম যা ৩ দিনের বৃষ্টিতে পুকুর তলিয়ে মাছ গুলো ভেসে গেছে। ক্ষতিগ্রস্থরা পুনর্বাসনে সরকারের সহযোগিতা কামনা করেন।

কোলকোন্দ ইউনিয়নের দক্ষিণ কোলকোন্দ ব্লকের দায়িত্বে থাকা উপ-সহকারি কৃষি অফিসার শরিফুল ইসলাম বলেন, আমার ব্লকে প্রায় ৫ একর আমন খেত পানিতে নিমজ্জিত হয়েছে। দ্রুতই পানি নেমে গেলে খেত নষ্ট হবে না।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা