,

গোপালগঞ্জে নৈশকোচের চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

news-image

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী নৈশকোচের চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার কলেজ মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মুকসুপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের বিল্লাল ঠাকুরের ছেলে ও মুকসুদপুর কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি আল-আমিন ঠাকুর (২২), একই উপজেলার চন্ডিবর্দি গ্রামের আনোয়ার সরদারের ছেলে ফয়সাল সরদার (৩০) ও একই গ্রামের সুফি শেখের ছেলে লিয়াকত শেখ (৩২)।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা ও মুকসুদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রাজিব জানান, নিহতরা একই মোটরসাইকেলে করে মুকসুদপুর কলেজ মোড় দিয়ে রাস্তা পার হওয়ার সময় গোপালগঞ্জ থেকে ঢাকাগামী গোল্ডেন পরিবহনের একটি দ্রুতগামী বাস মোটরসাইকেলকে চাপা দিয়ে চলে যায়।

এতে ঘটনাস্থলে ফয়সাল সরদার, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল-আমিন ঠাকুর ও আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে লিয়াকত শেখ মারা যান।

পুলিশ বাস ও চালককে আটক করেছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা