,

দুইবার মিলিয়ন পাউন্ডের লটারি জয়

12416_1আন্তর্জাতিক ডেস্ক : ইংল্যান্ডের লিঙ্কনশায়ার কাউন্টির এক দম্পতি দু বছরে দুইবার এক মিলিয়ন পাউন্ডের লটারি জিতেছে। ডেভিড লং এবং তার স্ত্রী ক্যাথলিন প্রথমবার ১০ লাখ পাউন্ড জেতেন ২০১৩ সালে। তারপর গত ২৭মার্চ দ্বিতীয়বারের মত ইউরো-মিলিয়ন লটারিতে একই অঙ্ক অর্থাৎ মিলিয়ন পাউন্ড জিতেছেন স্বামী-স্ত্রী । কাজ ছেড়ে দিয়েছেন বিরল এই ভাগ্যবান ট্রাকচালক ডেভিড। লটারি প্রতিষ্ঠান ক্যামেলটও বলছে, এ ধরণের লটারি ভাগ্য বিরল। তবে মি লং তার এই লটারি ভাগ্যে খুব একটা উচ্ছ্বাস প্রকাশ করেননি। "আমি সবসময়ই জানতাম আমি একদিন জিতবো। প্রথমবার যখন জেতার আগে আমার কেন যেন মনে হয়েছিল, আমিই জিতবো।" দু বছর আগে প্রথমবার জেতার পর এই দম্পতি তাদের টিকিটটি ময়লার বিনে ফেলে দিয়েছিলেন। কারণ তারা ভুল করে ভেবেছিলেন, তারা দুই পাউন্ডের কিছু বেশি জিতেছেন। প্রথমবার লটারি জেতার আগে কঠিন অর্থসঙ্কটে ছিলেন ডেভিড লং। টানা তিন বছর ধরে অসুস্থ থাকায় কাজ করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছিলো। কিন্তু লটারি জেতার তিনদিন পর অবসর নিয়ে নেন সাবেক এই ট্রাকচালক। ১২ বছরের বাগ্‌দত্তাকে সাথে সাথেই বিয়ে করে ফেলেন। সুখে কাটছে বিরল ভাগ্যবান এই দম্পতির জীবন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ