,

নাসিরনগরে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের মনোনয়ন ফরম কেনার হিড়িক

raj-nete-2নির্বাচনী তপছিল ঘোষনা না হলেও নাসিরনগরে আগাম উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে  চলছে  আওযামীলীগের মনোনয়ন ফরম কেনার হিড়িক। সোমবার ছিল মনোনয়ন ফরম কেনার প্রথম দিন, চলবে ১৫ ফেব্রুয়ারী পর্যন্ত। প্রথম দিনেই নাসিরনগরে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনের আশাবাদ ব্যক্ত করেছে ১০ জন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলাভাইস চেয়ারম্যান পদে ৯ জনের নাম প্রকাশ করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীদের মাঝে রয়েছে, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ টি এম মনিরুজ্জামান সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোঃ আব্দুল আহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফারুকুজ্জামান, সহ সভাপতি অসীম কুমারপাল, সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার রায়, সাবেক উপজেলা চেয়ারম্যান লেঃ অব মোঃ গোলামনুর, সাংগঠনিক সম্পাদক মোঃ জিতু মিয়া, গুনিয়াউক ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম সামদানী (পিয়ারু), ইঞ্জিনিয়ার মোঃ এহতে শ্যামল ফসল, সামসুলকিবরিয়া রেজা হাকিম উপজেলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছে সৈয়দ লিয়াকত আব্বাস টিপু, দিলীপ কিশোর দত্ত, অঞ্জন কুমার দেব, আব্দুল মোনায়েমকায়কোবাদ, আসাদুজ্জামান চেীধুরী, আদেশ কুমার দেব, রিয়াজুল ইসলাম বকুল, মোঃ সিরাজুল ইসলাম মাষ্টার। অপরদিকে মহিলা ভাইসচেয়ারম্যান পদে শিউলী রানী দেব, ফুলমালা বেগম, পুতুল রানী দাস, নাজমা আক্তার, সৈয়দা হামিদা লতিফ পান্না, সাহানা আক্তার, রেবা আক্তার, ইসমত আরা প্রমুখ । উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ টি এম মনিরুজ্জামান জানান দলীয় ভাবে এই মনোনয়ন বিক্রি ১৫ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর