,

দিতির নিমন্ত্রণে

70058_e1বিনোদন প্রতিবেদক : টানা বেশ কিছুদিন চলচ্চিত্র এবং নাটকে কাজ করতে করতে অনেকটাই হাঁপিয়ে উঠেছেন দিতি। তাই এবার একটু মানসিক প্রশান্তির জন্য যেন তার প্রয়োজন হয়ে পড়েছিল কাছের মানুষদের নিয়ে একটি ঘরোয়া আড্ডা। সেই আড্ডারই আয়োজন করেছিলেন দিতি। গত ৩১শে মার্চ ছিল তার জন্মদিন। এদিনই তিনি তার খুব কাছের কিছু মানুষকে নিমন্ত্রণ করেছিলেন। দিতির নিমন্ত্রণে সাড়া দিয়ে এদিন তার গুলশানের লেকভিউ সাইডের বাসায় অনেকেই হাজির হয়েছিলেন। পারভীন সুলতানা দিতি বলেন, সত্যি বলতে কি, দীর্ঘদিন পর নিজের জন্মদিনে খুব কাছের প্রিয় কিছু মানুষকে নিয়ে এমন ঘরোয়া একটি আয়োজন করলাম। প্রতি বছরই ভাবি দিনটি একটু অন্যরকমভাবে উদযাপন করবো। কিন্তু তা করা হয়ে ওঠে না। এবার তাই একটু পরিকল্পনা করেই দিনটি উদযাপন করার চেষ্টা করেছি। দিতির নিমন্ত্রণে সাড়া দিয়ে সেদিন উপস্থিত হয়েছিলেন অঞ্জনা, ডলি জহুর, অরুণা বিশ্বাস, শহীদুল্লাহ ফরায়েজী, আমিন খান, ফেরদৌস, মিসেস ফেরদৌস (তানিয়া রেজা), নারগিস আক্তার, মুশফিকুর রহমান গুলজার, কেয়া, বাঁধন, সাঈদ বাবু, মিসেস সাঈদ বাবু (টুম্পা) ও মুনিয়া। প্রত্যেকেই দিতিকে জন্মদিনে শুভেচ্ছা জানান। সেই সঙ্গে তার শারীরিক সুস্থতা কামনা করে দোয়া করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুলিশের পরিচয়ে অটোরিকশা থামিয়ে সাড়ে ৭ লাখ টাকা ছিনতাই

নবীনগর সদরে কিশোর গ্রুপের সংঘর্ষ : ছুরিকাঘাতে ৪ জন আহত, এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক

পটুয়াখালীতে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান