,

‘পরিস্থিতি বুঝে সেনা মোতায়েনের সিদ্ধান্ত’

CEC-thereport24সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েনে বিএনপির দাবি প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, ‘পরিস্থিতি বুঝে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হবে।

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় থেকে বের হওয়ার পথে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা জানান।

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ১৯ এপ্রিল ইসির বৈঠক অনুষ্ঠিত হবে। ওইদিন সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। পরিস্থিতি বুঝে সেনা মোতায়েনের দরকার হলে ইসি সে ব্যবস্থা নেবে।’

দলীয় নেতাকর্মী ও বিতর্কিত ব্যক্তিদের নির্বাচনী দায়িত্বে না রাখার দাবির পরিপ্রেক্ষিতে সিইসি বলেন, ‘আমরা তাদের পরিষ্কার করে বলে দিয়েছি, নির্বাচনে যে পরিমাণ লোকবল প্রয়োজন হয়, আমাদের নিজেদের সেই পরিমাণ লোক নেই। বেশিভাগ লোকই শিক্ষামন্ত্রণালয় থেকে নিয়ে থাকি।’

তিনি বলেন, ‘পোলিং এজেন্টসহ নির্বাচনী কাজে যারা দায়িত্ব পালন করেন তাদের তালিকা সবাই দেখেন, এগুলো লুকোনোর কিছু নেই। অতীতেও আমরা এ তালিকা প্রার্থীদের দেখিয়েছি। তালিকা দেখার পর কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে ইসি ব্যবস্থা নেবে।’

আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ করতে ইসি পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আইন মোতাবেক তাদের তিন দিনের মধ্যে আবেদন করতে বলেছি। আপিল কর্তৃপক্ষ তাদের কাছে ‍শুনে বিবেচনা করবেন। এ বিষয়ে আমি কিছু বলতে পারি না।’

প্রার্থীদের বাড়ি বাড়ি পুলিশ হয়রানি করছেন, এ বিষয়ে ইসি কোনো ব্যবস্থা নেবে কিনা জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। তবে তিনি বলেন, ‘আইনেই বলা আছে যারা আদালত থেকে জামিন নেবেন তাদের বিরুদ্ধে একরকম ব্যবস্থা, আর যারা পলাতক বা লুকিয়ে রয়েছেন তাদের বিরুদ্ধে একরকম ব্যবস্থা।’

তিনি বলেন, ‘বিএনপির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, জামিন নেওয়া কোনো প্রার্থীকে যেন হয়রানি না করা হয়।

লেভেল প্লেয়িং ফিন্ড করতে বিএনপিকে সহয়তা করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা আসলে সহায়তার বিষয় নয়।’

এর আগে বিকাল ৩টায় আ স ম হান্নান শাহর নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে প্রায় দেড়ঘণ্টাব্যাপী বৈঠক করেন।

বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন স্থায়ী কমিটির আরেক সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান, এ এস এম আবদুল হালিম, সৈয়দ সুজাউদ্দিন আহমেদ, ইসির সাবেক সচিব আবদুল রশিদ সরকার ও সাবেক যুগ্ম-সচিব এবিএম আবদুস সাত্তার।
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ