শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবিতে হল মিলনায়তনের বারান্দা ধসে আহত ২

surjo-1ডেস্ক রির্পোট : বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এম আমজাদ আলী জানান, বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

এতে আহত তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাহীনুর রহমান রেজা ও দোকান কর্মচারী শাহপরানকে বিশ্ববিদ্যালয়ের মেকিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। 

হল শাখা ছাত্রলীগের সভাপতি মোবারক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,  মিলনায়তনের সামনে ওই বারান্দার নিচ দিয়েই আবাসিক ভবনে যাওয়ার রাস্তা। আর রাস্তার উল্টো দিকে বেশ কয়েকটি খাবারের দোকান রয়েছে।

“এমনিতে সব সময় ওই বারান্দার ছাদের নিচে বসে ছাত্ররা নাস্তা করে। সকালে বৃষ্টির মধ্যে হঠাৎ বারান্দার মেঝে ধসে পড়ে।”

বৃষ্টির কারণে ওই সময় সেখানে লোকজন কম ছিল জানিয়ে তিনি বলেন, “না হলে আরও বড় ধরনের বিপদ ঘটতে পারত।”         
হলের প্রভোস্ট মাকসুদ কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৯৬৭ সালে নির্মাণ করা এই হলের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় এর আগে বেশ কয়েকবার সংস্কার করা হয়েছে।

“এর স্থায়ী সমাধানের জন্য কর্তৃপক্ষের কাছে বার বার বলেও সাড়া পাওয়া যায়নি।”

মোবারক হোসেন বলেন, “হলে ছাত্রদের আবাসিক ভবনের বিভিন্ন অংশও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। গত দুই বছর ধরে কর্তৃপক্ষকে বার বার বলা হলেও সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।