,

‘সংস্কৃতিচর্চা থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা’

69934_e1বিনোদন প্রতিবেদক : দিন দিন সংস্কৃতির চর্চার ক্ষেত্র কমে যাচ্ছে। অভিভাবকরা এখন শিশুদের সংস্কৃতিচর্চার ওপর জোর দিচ্ছেন না। পড়াশোনার চাপে তারা এখন শিশুরা বঞ্চিত হচ্ছে এ জায়গাটি থেকে। একটি মতবিনিময় সভায় এমনই উদ্বেগ প্রকাশ করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। সংস্কৃতি অঙ্গনের নানাবিধ সমস্যা নিয়ে গতকাল দুপুরে জাতীয় শিল্পকলা একাডেমির নাট্যশালার সেমিনার কক্ষে সাংস্কৃতিক সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করে সংস্কৃতি মন্ত্রণালয়। এ সময় আসাদুজ্জামান নূর ছাড়া আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি ব্যক্তিত্ব লিয়াকত আলী লাকি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মশিউর রহমান ও মাহবুবা মাশরুকা। সভায় মন্ত্রী বলেন, আমাদের শিশুদের এখন জিপিএ-৫ অর্জনের যুদ্ধে নামিয়ে দেয়া হচ্ছে। অভিভাবকরা তাদের মুক্ত চিন্তার জায়গা তৈরি হওয়ার ব্যাপারে মোটেও আগ্রহী হচ্ছেন না। শুধু পড়াশোনার ওপর জোর দিতে গিয়ে তাদের সংস্কৃতি থেকে দূরে সরিয়ে দিচ্ছেন।

 এটা আসলেই একটা উদ্বেগের বিষয়। তাছাড়া অন্য ক্ষেত্রেও দেখা গেছে দেশের প্রায় প্রতিটি জেলাতেই শিল্পকলা একাডেমি রয়েছে। গ্রন্থাগারও রয়েছে। সাহিত্য, শিল্প ও সংস্কৃতিচর্চার জন্য পর্যাপ্ত না হলেও মোটামুটি সুযোগ আছে। কিন্তু সে অনুপাতে চর্চার জায়গা থেকে এখন দূরে সরে যাচ্ছে সবাই। এ সমস্যা থেকে বেরিয়ে আসা উচিত বলেই আমি মনে করি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ