বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদে তোপের মুখে অর্থমন্ত্রী

mohit parপ্রত্যেক সংসদ সদস্যের এলাকায় রাস্তা-কালভার্ট পাকাকরণসহ অবকাঠামো উন্নয়নে ২৫ কোটি টাকা করে বরাদ্দ নিয়ে সংসদে তোপের মুখে পড়তে হয় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে।

মঙ্গলবার সংসদ অধিবেশনে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। এর আগে অর্থমন্ত্রী দাবি করেছিলেন, প্রত্যেক এমপির অনুকূলে ওই বরাদ্দ স্থানীয় সরকার বিভাগে দেওয়া হয়েছে। এ সময় অধিবেশনে উপস্থিত সংসদ সদস্যরা সমস্বরে অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, এ বছর একজন এমপিও ওই বরাদ্দ পাননি। অবশ্য এ নিয়ে প্রশ্নবাণে জর্জরিত হলেও অর্থমন্ত্রী তার অবস্থানে অনড় থাকেন। তিনি বলেন, তার দায়িত্ব বাজেটে বরাদ্দ রাখা। তিনি সেটি করেও দিয়েছেন। ফলে তার দিক দিয়ে বিষয়টি শেষ হয়েছে।

পরিকল্পনামন্ত্রী আ ফ ম মোস্তফা কামালের অনুপস্থিতিতে সংসদের প্রশ্নোত্তর পর্বে এবং পরে পয়েন্ট অব অর্ডারে তার পক্ষে সংসদে প্রশ্নের জবাব দেন অর্থমন্ত্রী। এ সময় সরকারি দলের সদস্য এ কে এম শামীম ওসমান সম্পূরক প্রশ্নে বলেন, আমাদের প্রত্যেকের নির্বাচনী এলাকায় ২৫ কোটি টাকা করে রাস্তাঘাটসহ অবকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ দেওয়ার কথা ছিল। এক বছর পার হয়ে গেলেও আমরা এখনও টাকা পেলাম না। তিনি বরাদ্দের ক্ষেত্রে নারী এমপিদেরও অন্তর্ভুক্তির প্রস্তাব দিলে সব নারী সদস্য টেবিল চাপড়িয়ে স্বাগত জানান।

জবাবে অর্থমন্ত্রী বলেন, বিষয়টি সঠিক নয়। এটি ভুল ধারণা, তিনি টাকা দিয়ে দিয়েছেন। এ সময় সদস্যরা একযোগে 'নো নো' বলে চিৎকার করতে থাকেন। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ সময় সংসদে উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী বলেন, বাজেটে স্থানীয় সরকারের অধীনে এ বরাদ্দ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার এমপিদের প্রকল্পগুলো পরীক্ষা-নিরীক্ষা করে বরাদ্দ দেবে। টাকা ছাড় দিতে আমাদের অসুবিধা নেই।

সরকারি দলের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদ বলেন, মনে হয় অর্থমন্ত্রী ভুল বুঝেছেন। সংশ্লিষ্ট জায়গায় কথা বলেছি। আসলে এ বছরে আমরা কেউ বরাদ্দ পাইনি, এমনকি অর্থমন্ত্রীও পাননি। সুসংবাদ দিচ্ছি, আমরা যেসব ডিপিপি জমা দিয়েছি, তা অনুমোদনের অপেক্ষায় আছে। আজ স্থানীয় সরকারে অনুমোদন পেলে পরিকল্পনা মন্ত্রণালয়ে যাবে। তাই খুব শিগগিরই আমরা এসব বরাদ্দ পাব।

প্রিয়.কম

প্রিয়.কম

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা