,

বুধবার বিক্ষোভ, বৃহস্পতিবার হরতাল

20 dalলাগাতার অবরোধের মধ্যে আবারও হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। আগামী বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সারা দেশে ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে তারা। তবে সিটি করপোরেশন নির্বাচনের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগর হরতাল কর্মসূচির আওতামুক্ত থাকবে।

এ ছাড়া বুধবার দেশের সব জেলা, উপজেলা, থানা, পৌরসভা ও সব মহানগরের থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালনের ডাক দিয়েছে এ জোট।

মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কর্মসূচির ঘোষণা দেন বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু। সোমবার থেকে জোটের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের শেষ দিন মঙ্গলবার। বুধবার হরতাল নেই। এ দিন সারা দেশে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা শুরু হচ্ছে।

বিবৃতিতে বলা হয়েছে, অন্যান্য কর্মসূচি পরিবর্তিত হলেও ২০-দলীয় জোট নেতা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত চলমান অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ ২০-দলীয় জোটের গুম হওয়া বিরোধী নেতা-কর্মীদের অবিলম্বে সুস্থ ও অক্ষত অবস্থায় ফেরত দান, ২০-দলীয় জোটের কারান্তরীণ শীর্ষ নেতৃবৃন্দসহ সব পর্যায়ের নেতা-কর্মীদের মুক্তি, গণ-গ্রেপ্তারসহ মামলা-হামলা বন্ধ করে দেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থার অধীনে সংসদ নির্বাচনের দাবিতে চলমান অবরোধের পাশাপাশি ১ এপ্রিল বুধবার জেলা, উপজেলা, থানা, পৌরসভা ও সকল মহানগরের থানায় থানায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল হবে।

২০-দলীয় জোট গত ৬ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি পালনের ডাক দেয়। এর মধ্যে একাধিবার হরতালের ডাকও দেয় এই জোট।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর