আশুগঞ্জে দ্বিতীয় রেল সেতুর নির্মাণে উচ্ছেদ শুরু


asu-মেঘনা নদীতে দ্বিতীয় রেল সেতুর নির্মাণ কাজের জন্য রেলওয়ের প্রায় কয়েক একর জায়গায় গড়ে উঠা শতাধীক স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কতৃপর্ক্ষ। সোমবার দুপুরে আশুগঞ্জের রেলষ্টেশন এলাকায় এ উচ্ছেদ অভিযান করা হয়।

রেলপথ মন্ত্রনালয়ের উপ-সচিব নূরুন্নবী কবির, আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট সন্দ্বীপ কুমার সিংহ, রেলওয়ের সহকারী ষ্ট্যাট অফিসার কাজী হাবিবুল্লাহ, রেল সেতু প্রকল্পের সহকারী নির্বাহী প্রকৌশলী সিরাজ জান্নাত এ অভিযান পরিচালনা করেন। এ সময়  রেলওয়ের নিরাপত্তা  ও বাংলাদেশ পুলিশ বাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঢাকা-চট্রাগ্রাম-সিলেট রেলপথে বর্তমান সরকারের রেলওয়ে উন্নয়নের লক্ষে আশুগঞ্জের মেঘনা নদীর উপর প্রায় ৫শ ৬৭ কোটি টাকা ব্যায়ে আরো একটি রেল সেতু নির্মানের উদ্যোগ নিয়েছে। ইতি মধ্যে দরপত্র আহবান করে ভারতীয় ঠিকাদারী প্রতিষ্ঠান ইরকন কনষ্ট্রাকশন কোম্পানীকে কার্যাদেশ দেয়া হয়েছে। আগামী মার্চ মাসে সেতুটির মূল কাজ শুরু করার কথা রয়েছে। এ সেতুটি ২০১৬ সালে নির্মান কাজ শেষ হবে বলে জানিয়েছেন প্রকল্পের কর্মকর্তারা।

    
 

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ