কাউকে গ্রেপ্তারে ইসির অনুমতি লাগবে না : শাহনেওয়াজ

image_204943.shah_nawazডেস্ক রির্পোট : নির্বাচন চলাকালীন সময়ে পুলিশ কাউকে গ্রেপ্তারে নির্বাচন কমিশনের অনুমতি লাগবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ। আজ নির্বাচন কমিশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
নির্বাচনে সম্ভাব্য যেসব প্রার্থীর বিরুদ্ধে মামলা রয়েছে, তারা কীভাবে নির্বাচন করবে-এমন প্রশ্নে শাহনেওয়াজ বলেন, আইনেই বলা আছে কে প্রার্থী হবেন। কীভাবে নির্বাচন করবেন। সে ক্ষেত্রে আইনে যা আছে, সেভাবেই কাজ হবে।
নির্বাচন সুষ্ঠু হবে দাবি করে তিনি বলেন, এই কমিশন ছয়টি সিটি করপোরেশন নির্বাচন সম্পন্ন করেছে। সব নির্বাচন সুষ্ঠু হয়েছে। এবারও নির্বাচন স্বচ্ছ হবে বলে আমরা আশা করছি। কেউ যদি আচরণবিধি লঙ্ঘন করেন এবং বিষয়টি কমিশনের নজরে আসে, সে ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার