,

একটি বালা- হতে পারে অনেক গল্পের কেন্দ্রবিন্দু

10418330_1577574819147031_1384951602014978407_nবিনোদন প্রতিবেদক : একটি বালা- হতে পারে অনেক গল্পের কেন্দ্রবিন্দু, অনেক ঘটনা কিংবা দূর্ঘটনার সাক্ষী, স্মৃতির দরজা, রহস্যের পরিচায়ক। শুধু অলংকার নয়, একমনই এক ঘটনাবহুল বালা এবার চাঁদনীর হাতে।

নুজহাত আলভী আহমেদের পরিচালনায় ‘বালা’ নাটকে সজলের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করলেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী চাঁদনী। নাটকের গল্প নিয়ে তিনি বলেন, ‘নাটকের গল্পটি একেবারেই ভিন্ন। ঘটনার আড়ালের অনেক ঘটনা উঠে আসে। শুরুতেই আমার আর সজলের প্রেম থাকে, দুই পরিবার মেনেও নেয় সে সম্পর্ক। কিন্তু আমার হাতের একটি বালার সূত্র ধরেই চলে আসে না বলা অনেক গল্প।’ নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মিতা চৌধুরী।

বিশেষ দিবসের খন্ড নাটক ছাড়া বর্তমানে দুটি ধারবাহিক নাটকে অভিনয় নিয়েই ব্যস্ত আছেন চাঁদনী। আকরাম খানের ‘ঢাকা হাউজ ওয়াইফ’ এবং ফজলে আযম জুয়েলের ‘ছায়া মায়া’ ধারাবাহিকে ভিন্ন দুই চরিত্রে দেখা যায় তাকে। ‘অনেক হাউজ ওয়াইফ ভাবীর মধ্যে আমি একজন। অন্যান্যদের মধ্যে মুনিরা  ইউসুফ মেমী, ইলোরা গওহর, তানভীন সুইটি, দীপা খন্দকার, তমালিকা কর্মকার- সবাইকে আমি সবসময় অস্থির করে রাখি। কেউ আমায় ভয় পায়, কেউ সন্দেহ করে আবার কেউ খুব পছন্দ করে। কর্তৃত্বপরায়ন এক হাউজ ওয়াফের ভূমিকায় দেখা যাবে আমাকে।’ ‘ঢাকা হাউজ ওয়াইফ’ নাটকে নিজের চরিত্র নিয়ে বলেন তিনি।

বিভিন্ন চ্যানেলে নিয়মিত নাচের অনুষ্ঠান করছেন চাঁদনী। আগামী ১৩ এপ্রিল বৌদ্ধ মন্দিরে নাচের অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। নতুন একটি নাটকে নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয় করবেন তিনি। কিশোর মাহমুদের রচনা ও পরিচালনায় এ নাটকটি নিয়ে চাঁদনী বলেন, ‘এপ্রিলের ২৫ তারিখে রাজশাহীতে নাটকটির শুটিং হবে। নাটকে আমার নাচের দুটি অংশ থাকবে। মোট তিন দিন শুটিং করবো ওখানে।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ