,

নির্বাচিত প্রতিনিধি খুঁজে পাক নগরবাসী

vote1-400x259ডেস্ক রির্পোট : আসন্ন ঢাকা ও চট্রগ্রামের সিটি নির্বাচন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বিএনপি জোটের নেতারা মনোনয়নপত্র জমা দেন। সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি জোটের অংশগ্রহণ করাকে স্বাগতম জানাই। ঢাকা ও চট্রগ্রামের সিটি নির্বাচন ২৮ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিএনপি জোটের প্রার্থীদের দুই সিটি নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে চলমান হরতাল ও অবরোধের সমাপ্তি ঘটবে এমনটাই প্রত্যাশা দেশবাসির। একই সাথে চাঙ্গা ও গতিশীল হতে শুরু করবে বাংলাদেশের জাতীয় অর্থনীতির চাকা। রাজনৈতিক আন্দোলন দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে উদ্বিগ্নে ফেলে দিয়েছে ব্যবসায়ীদের। সিটি নির্বাচনে দেশের প্রধান রাজনৈতিক জোটের অংশগ্রহণ নতুন করে ব্যবসা-বাণিজ্যে অবাধে বিচরণ করার ক্ষেত্র তৈরি করবে।
ধ্বংসাত্মক রাজনৈতিক সহিংসতার বৃত্ত থেকে বের হওয়ায় জন্য দেশের প্রয়োজন সৃজনশীল ও সৃষ্টিশীল রাজনৈতিক অনুশীলন। সিটি কর্পোরেশন নির্বাচন তার হাতছানি দিচ্ছে। আশা জাগাচ্ছে দেশবাসির মনে। শান্তিপূর্ণ সমাধানের দিকে দেশকে নিয়ে যেতে সিটি নির্বাচন সম্ভবপর ও বাস্তবসম্মত হবে।
ঢাকা মহানগরীর নাগরিকদের জন্য এ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। রাজধানীবাসির জীবন যাপনের গুণগতমান হুমকির মুখে পড়েছে। ২০০২ সাল থেকে রাজধানীতে কোন স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়নি। জনপ্রতিনিধি না থাকায় দুর্নীতি, অব্যবস্থাপনা নগরের সর্বত্র বিরাজ করছে। মৌলিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে রাজধানীর নাগরিকরা। এছাড়া নির্বাচিত কার্যকরি কোন কর্তৃপক্ষ না থাকায় রাজধানীবাসির অভিযোগ করারও কোন সুযোগ নেই।
মেয়র নির্বাচন শুধু নাগরিক জীবনের প্রয়োজনীয় সেবাই প্রধান করবে না একই সাথে দেশের প্রধান দুইটি নগরীকে সামনের দিকে উন্নয়নের দিকে নিয়ে যাবে। নির্বাচনের মাধ্যমে নিজের পছন্দের নতুন প্রার্থীকে বেঁছে নেওয়ার সুযোগ পাবে নগরবাসি। আর চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে নগরীকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাবে নির্বাচিত প্রতিনিধি। অর্থনীতির চালক হিসেবে পরিকল্পনা প্রণয়ন, অবকাঠামো উন্নয়নে অবদান রাখবেন। আর এর প্রভাব পড়বে দেশের সর্বত্র।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর