,

মান্যতার জন্যই

52f86553ea344-sanjaymanyataস্ত্রী মান্যতা দত্তের অসুস্থতার কারণে প্যারোলে মুক্তি পেয়ে গত ২১ ডিসেম্বর থেকে জেলের চার দেয়ালের বাইরে থাকার সুযোগ পাচ্ছেন অস্ত্র মামলায় দণ্ডপ্রাপ্ত বলিউডের অভিনেতা সঞ্জয় দত্ত। সম্প্রতি ফের প্যারোলে মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন করেছেন এ ‘খলনায়ক’ তারকা। অসুস্থ স্ত্রীর পাশে থেকে তাঁকে দেখভালের কারণ জানিয়ে আরও এক মাস জেলের বাইরে থাকার অনুমতি চেয়েছেন বলিউডের অন্যতম প্রভাবশালী এ তারকা অভিনেতা।বান্দ্রা পুলিশের পক্ষ থেকে বিষয়টির সত্যতা নিশ্চিত করা হয়েছে। এ প্রসঙ্গে বান্দ্রা পুলিশের উদ্ধৃতি দিয়ে জিনিউজের এক খবরে বলা হয়েছে, প্যারোলে মুক্তির মেয়াদ বাড়ানোর অনুরোধ জানিয়ে আবেদন করেছেন সঞ্জয় দত্ত। এর কারণ হিসেবে আবেদনে উল্লেখ করা হয়েছে, অসুস্থ স্ত্রীর সেবা-শুশ্রূষার জন্যই সময় চাইছেন তিনি।    

গত বছরের ডিসেম্বরে মান্যতার যকৃতে বড় আকারের একটি টিউমার ধরা পড়ে। এর পরিপ্রেক্ষিতে গত ২১ ডিসেম্বর পুনের ইয়েরাওয়াড়া কারাগার থেকে এক মাসের জন্য প্যারোলে মুক্তি পান সঞ্জয়। পরে আরও দুই দফা এক মাস করে বাড়ানো হয় তাঁর মুক্তির মেয়াদ। ২১ ফেব্রুয়ারি তাঁর ইয়েরাওয়াড়া কারাগারে ফিরে যাওয়ার কথা। কিন্তু তার আগেই সম্প্রতি ফের প্যারোলে মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন করলেন তিনি।

গত জানুয়ারি মাসে বাড়িতে অচেতন হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয় মান্যতাকে। ফুসফুসে সংক্রমণের কারণে তাঁকে প্রয়োজনীয় চিকিত্সা দেওয়া হয়। হাসপাতালে ভর্তির এক দিন পর মান্যতার ফুসফুস থেকে পানি অপসারণের জন্য দুই ঘণ্টাব্যাপী অস্ত্রোপচার করা হয়। তাঁর ফুসফুস থেকে প্রায় ২১ মিলিলিটার পানি অপসারণ করা হয়। অস্ত্রোপচারের পর মান্যতা কিছুটা সুস্থ হয়ে ওঠার পর হাসপাতাল ত্যাগের অনুমতি পেলেও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে আরও বেশ কিছুদিন সময় লাগবে তাঁর। তাঁকে ২৪ ঘণ্টা বিছানা-বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিত্সকেরা।

এদিকে, বাড়িতে অসুস্থ স্ত্রীর সেবা করার পাশাপাশি বাচ্চা-কাচ্চা ও ঘর সামলানোর সব দায়িত্ব পালন করছেন সঞ্জয় দত্ত।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর