,

রাজনৈতিক বৈরিতা ছাপিয়ে প্রেমের জয়

russia_mp_love_242392আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ায় প্রথা ভেঙ্গে বৈরি দুই রাজনৈতিক দলের দুজন এমপি'র প্রেম বিয়ে পর্যন্ত গড়িয়েছে। দুই প্রতিদ্বন্দ্বী দলের দুই নেতার মধ্যে এ ধরনের বিয়ের ঘটনা রাশিয়ায় এই প্রথম।

বর রুশ কম্যুনিস্ট পার্টির এমপি ডেনিস ভোরোনেনকোভ, আর কনে ক্ষমতাসীন দল ওয়ান রাশিয়ার এমপি মারিয়া মাকসাকোভা।
সম্প্রতি উত্থাপিত একটি বিল নিয়ে সংসদীয় একটি কমিটিতে এই দুই এমপি যখন কাজ করছিলেন, সেসময় তাদের মধ্যে মন দেয়া নেয়া হয়।
শুক্রবার মস্কোতে তারা মালা বদল করেছেন।
বিয়ের অনুষ্ঠানের পরপরই বর কনের পোশাকেই তারা দুজন সোজা কাজে চলে যান।
যেহেতু এ ধরণের বিয়ে রাশিয়াতে এই প্রথম, তাই এই সম্পর্ক নিয়ে মুখরোচক কথাবার্তা চলছে।
কম্যুনিস্ট এমপি ডেনিস ভোরোনেনকো সংসদে তার সহকর্মীদের বলেন, "রাজনৈতিক মতভেদ আমাদের সম্পর্কে কোনো বাধা তৈরি করছে না, বরঞ্চ সম্পর্কে বৈচিত্র্য এনেছে।"
ওয়ান রাশিয়ার এমপি মিস মাকসাকোভা একজন অপেরা গায়িকা। তিনি বলেন, "রাজনীতিকরাও মানুষ, তাদেরও আবেগ অনুভূতি থাকতেই পারে, তারাও প্রেমে পড়তেই পারে।"
তাদের বিয়ের সম্বর্ধনায় রুশ সংসদ দুমার ৪৫০ জন সদস্যকেই আমন্ত্রণ জানানো হয়েছে। দম্পতি বলছেন, অনুষ্ঠান হবে একবারেই অরাজনৈতিক। বিবিসি বাংলা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ