বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুক মেসেঞ্জারে আসছে যত নতুন ফিচার

facebook-messenger-headerপ্রযুক্তি ডেস্ক : মাত্র একদিন আগেই শেষ হল ফেসবুকের এফ-৮ কনফারেন্সে। এবারের কনফারেন্সে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে ফেসবুক মেসেঞ্জার। মেসেঞ্জারকে একটি আলাদা প্ল্যাটফর্ম হিসেবেই দাঁড় করানোর পরিকল্পনা করছে ফেসবুক। আর এজন্য ফেসবুকে যুক্ত করা হচ্ছে নানা সুবিধা।

এসকল নতুন ফিচার যুক্ত করা হলে যোগাযোগের ক্ষেত্রে নতুন ভূমিকা রাখতে পারবে মেসেঞ্জার। এমনই কিছু নতুন ফিচার নিয়ে আজকের এই আয়োজন।

১. স্ফেরিক্যাল ভিডিও: গুগল ম্যাপ স্ট্রিট ভিউ’র সাথে মোটামুটি সবাই পরিচিত। এখানে কনএক্তি স্থানের ৩৬০ ডিগ্রি ছবি দেখা সম্ভব। শীঘ্রই ফেসবুক মেসেঞ্জারেও যুক্ত হতে যাচ্ছে এমন একটি সুবিধা। এর মাধ্যমে ৩৬০ ডিগ্রি ভিডিও ক্যামেরায় ধারণকৃত ভিডিও দেখা যাবে মেসেঞ্জারে।

২. ই-কমার্স ইন্টিগ্রেশন: বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইটের সাথে যুক্ত হবে মেসেঞ্জার। এর ফলে কোন একটি ওয়েবসাইট থেকে কিছু কেনার সময় আপনি চাইলে সেই ওয়েবসাইটকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে যুক্ত করে নিতে পারবেন। ফলে পরবর্তীতে চাইলেই আপনি সরাসরি মেসেঞ্জার থেকেই সেই ওয়েবসাইটের সাথে যোগাযোগ করতে পারবেন। এছাড়া সে প্রতিষ্ঠান আপনার কেনাকাটার বিষয়ে যেকোনো তথ্য সরাসরি আপনার ফেসবুক মেসেঞ্জারে পাঠিয়ে দিতে পারবে।

৩. আরও সহজে দেওয়া যাবে মেসেজের রিপ্লাই: মেসেঞ্জারে থার্ড পার্টি অ্যাপস যুক্ত করা যাবে এখন থেকে। ফলে কারও মেসেজের রিপ্লাই দেওয়ার ব্যাপারটি হয়ে যাবে আরও সহজ। ধরুন আপনি কারও মেসেজের রিপ্লাইতে একটি ট্রল কিংবা গিফ ইমেজ যুক্ত করতে চাইছেন। অন্য সময় হলে আপনাকে মেসেঞ্জার থেকে বের হয়ে অন্য কোন অ্যাপ কিংবা ওয়েবসাইট থেকে এটি তৈরি করে এনে তারপর মেসেঞ্জারে আপলোড করে পাঠাতে হতো। কিনতি এখন মেসেঞ্জারে থাকা যেকোনো থার্ড পার্টি অ্যাপ থেকে এটি তৈরি করে এনে কেবল মেসেঞ্জারে পেস্ট করে দিলেই কাজ শেষ।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা