শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ-ম্যাজিস্ট্রেট সম্মেলন অনুষ্ঠিত

B Baria Mapবিচারকাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ ও ম্যাজিস্ট্রেটদের মধ্যে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা আদালতের সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা আদালতের মুখ্য বিচারিক হাকিম মোস্তাক আহমেদ সাহদানীর সভাপতিত্বে সম্মেলন পরিচালনা করেন অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম (ভারপ্রাপ্ত) মনিরা সুলতানা।

এ সময় উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, জ্যেষ্ঠ বিচারিক হাকিম সিরাজাম মুনীরা, সানজিদা আফরীন দীবা, নাজমুন নাহার ও শাহীন আক্তার, জেল সুপার গিয়াস উদ্দিন, জজ আদালতের পিপি মহিউদ্দিন খান আহম্মেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম খান প্রমুখ।

মোস্তাক আহমেদ সাহ্দানী বলেন, অপরাধীদের আইনের আওতায় এনে সঠিক বিচার ও নিরপরাধীদের খালাসের ব্যবস্থা করতে হবে। পড়ে থাকা মামলাগুলো দীর্ঘস্থায়ী না করে যথাযথ তদন্তের মাধ্যমে দ্রুত নিষ্পত্তি করার জন্য বিচারিক হাকিমদের সচেষ্ট হতে হবে।
 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ