,

ক্লাসিফায়েড সাইট হিসেবে বিক্রয় ডটকম শীর্ষে!

8be9082866590a235fd522c80f04dd36-5প্রযুক্তি ডেস্ক : সম্প্রতি বাংলাদেশের ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম বিভাগীয় শহরের ১৫ থেকে ৪০ বছর বয়সী এক হাজার ইন্টারনেট ব্যবহারকারীকে নিয়ে একটি জরিপ করিয়েছে অনলাইনে কেনাবেচার ওয়েবসাইট বিক্রয় ডটকম। বিক্রয়ের নিজস্ব অর্থায়নে এমআরবি বাংলাদেশ নামের গবেষণা প্রতিষ্ঠানের করা ‘স্টাডি অন অনলাইন ক্লাসিফায়েডস’ জরিপে টপ-অব-মাইন্ড রিকগনিশন (কোনো চিন্তা ভাবনা না করেই প্রথমে যে নাম মনে আসে) হিসেবে শীর্ষে এসেছে বিক্রয় ডটকমের নাম।

এমআরবির গবেষণা ব্যবস্থাপক নাভিদ ইফতেখার চৌধুরী জানিয়েছেন, ‘তিনটি অঞ্চলে এক হাজার ইন্টারনেট ব্যবহারকারীকে নিয়ে দুইটি স্তরে এই গবেষণা করা হয়েছে। জরিপের অংশগ্রহণকারীদের ২০ মিনিটের প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করতে হয়েছে। জরিপে ব্যবহারকারীর প্রথমেই মাথায় আসে এমন ওয়েবসাইটের নাম বলতে বললে অধিকাংশই প্রথমে ফেসবুকের নাম বলেন। চতুর্থ বা পঞ্চম স্থানে আসে বিক্রয়ের নাম। কিন্তু ক্লাসিফায়েড সাইটের নাম জিজ্ঞাসা করলে ৭৬ শতাংশ অংশগ্রহণকারীই বিক্রয় ডটকমের নাম বলেন।’

গবেষণা প্রসঙ্গে বিক্রয় ডটকমের বিপণন বিভাগের পরিচালক মিশা আলী জানিয়েছেন, ‘থার্ড পার্টি দিয়ে করানো আমাদের নিজস্ব জরিপে নির্ভরযোগ্য এবং সহজে ব্যবহারযোগ্য ক্লাসিফায়েড সাইট হিসাবে বিক্রয় ডটকম শীর্ষে রয়েছে। জরিপে দেখা গেছে, অনলাইনে বেচাকেনায় মোবাইল ফোনের গ্রাহকের সংখ্যা সবচেয়ে বেশি। বিক্রয় ডটকমেও মোবাইল ফোন বেচাকেনা বেশি হয়। এ ছাড়া ইলেকট্রনিকস পণ্য, মোটর বাইক, গাড়ি এবং ফ্ল্যাট কেনার পাশাপাশি ব্যক্তিগত সামগ্রী কেনাবেচাও বেড়েছে।’

মিশা আলী আরও জানিয়েছেন, ‘বাংলাদেশে অনলাইন মার্কেটপ্লেসগুলো বেচাকেনার ধারণায় পরিবর্তন এনেছে। আমাদের গবেষণা অনলাইন মার্কেটপ্লেস সম্পর্কে ধারণা পেতে সাহায্য করবে। ক্লাসিফায়েডের ক্ষেত্রে বিক্রয় ডটকম শীর্ষে থাকায় আমরা আনন্দিত। গ্রাহকদের সন্তুষ্টির জন্য আমরা চেষ্টা অব্যাহত রেখেছি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ