,

কুড়িগ্রামে বাস-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

news-image

নিজস্ব প্রতিবেদক : কুড়িগ্রাম সদর উপজেলায় বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার আরডিআরএস বাজারে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নরসিংদী থেকে মজিবুর রহমান নামে এক সমাজসেবা কর্মকর্তা প্রাইভেটকারে করে তার পরিবারের সদস্যদের নিয়ে কুড়িগ্রামে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। সকালে আরডিআরএস বাজারে পৌঁছলে একটি বাসের সঙ্গে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে আকবর হোসেন, তার স্ত্রী বিল‌কিস ‌বেগম, ছেলে বিল্লাল হো‌সেন মারা যান। নিহত আরেকজন হলেন প্রাইভেটকারটির চালকের সহকারী। তার নাম জানা যায়নি।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আকবর হোসেনের আরেক সন্তান ও প্রাইভেটকারের চালক।

ঘটনার পরপরই হতাহতদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। হাসপাতালের কর্তব্যরত চি‌কিৎসক এ সময় আকবর হোসেন, বিল‌কিস ‌বেগম এবং বিল্লাল হো‌সেনকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রেদওয়ান ফেরদৌস সজীব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

রেদওয়ান ফেরদৌস বলেন, ‘আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চি‌কিৎসার জন্য রংপুর মে‌ডিকেল কলেজ হাসপাতা‌লে পাঠা‌নো হ‌তে পারে।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা